বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬, শনাক্তের হার ৩০.৩১

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশাল বিভাগে এক হাজার ৮৩৬টি নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় নতুন ৬৮৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৩১ শতাংশ।

একই সময়ে করোনা আক্রান্ত পাঁচ জন এবং উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই শনাক্ত ও মৃত্যু হয়।

এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮২৯ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৪১ জন।

নতুন পাঁচ জনসহ বরিশাল বিভাগে করোনায় মোট মারা গেছেন ৪৭৪ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, শুধুমাত্র এই হাসপাতালেই করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে এ পর্যন্ত এক হাজার ৯৪ জন মারা গেছেন।