বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯, শনাক্ত ৪০.৩১ শতাংশ
প্রতীকী ছবি
বরিশাল বিভাগের ছয় হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নয় জন করোনায় আক্রান্ত ছিলেন, ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর থেকে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩২২টি নমুনা পরীক্ষায় ৫৩৩ করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০ দশমিক ৩২ শতাংশ।