বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৬.৮৭ শতাংশ, মৃত্যু ১৪

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৮৭টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ৩২২ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৬ দশমিক ৮৭ শতাংশ। একই সময়ে করোনায় ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন।

আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৩৩ হাজার ১৪৪ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৫৯ জন। আর মারা গেছেন ৪৬৯ জন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলামের দপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ইউনিটে মোট এক হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩০১ জনের মৃত্যু হয়েছে। আজ সকাল পর্যন্ত শেবাচিম হাসপাতালের তিন শ শয্যার করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ৩৪০ জন চিকিৎসাধীন।