বাংলাদেশে কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়ালে বিএমআরসির অনুমোদন

স্টার অনলাইন রিপোর্ট

ভারতীয় কোম্পানি ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা 'কোভ্যাক্সিন' বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।

আজ মঙ্গলবার বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ১৮ জুলাই করোনাভাইরাসের টিকা 'কোভ্যাক্সিন' বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

মোদাচ্ছের আলী আরও বলেন, সিআরও প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি কয়েক মাস আগে এই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন চেয়েছিল। তারা প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে উপস্থাপন করেছে।

এমআরসির নীতিগত অনুমোদন পেলেও ট্রায়াল শুরুর আগে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে অনুমোদন নিতে হবে, বলেন সৈয়দ মোদাচ্ছের।