বিএসএমএমইউ কনভেনশেন সেন্টার হবে ১০০০ শয্যার ফিল্ড হাসপাতাল
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: মওদুদ আহমেদ সুজন/স্টার
করোনা রোগীর চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কনভেনশেন সেন্টার ১০০০ শয্যার ফিল্ড হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার দুপুরে কনভেনশেন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ১০০০ শয্যার ফিল্ড হাসপাতালে ৪০০ আইসিইউ ও ৪০০ এইচডিইউ বেড থাকবে।