মঙ্গলবার থেকে মডার্নার টিকাদান কর্মসূচি শুরু

স্টার অনলাইন রিপোর্ট

আগামী মঙ্গলবার থেকে সারা দেশে শুধুমাত্র সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে অংশ নিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, মডার্নার টিকা যেহেতু তাপ সংবেদনশীল, তাই শুধুমাত্র সিটি করপোরেশন এলাকাগুলোতে আগামী মঙ্গলবার থেকে মডার্নার টিকা দেওয়া শুরু হচ্ছে।