মমেক করোনা ইউনিটে একদিনে আরও ২১ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সাত জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহের ভালুকা উপজেলার সাগর (২৫) ও মোকসেদুল (২৮), হালুয়াঘাট উপজেলার প্রদীপ সাগমা (৮৩) নেত্রকোণার পূর্বধলা উপজেলার আক্কাছ আলী (৬৫), কেন্দুয়া উপজেলার সালেহা (৭০), টাঙ্গাইলের মধুপুরের ফরিদা ইয়াসমিন (৫৩) এবং জামালপুর সদরের হেরা লাল (৫৫)।

সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছেন, ময়মনসিংহ সদরের সালমা (২০), নওসের আলী (৯০), শহিদুল (৬০), মুক্তাগাছা উপজেলার নাসিমা (৪০), মোমেনা বেগম (২৫), হাজেরা (৭০), গৌরীপুর উপজেলার মোহাম্মদ আলী (৭০), ফুলপুর উপজেলার শরিফুদ্দিন (৬০), টাঙ্গাইল সদরের মোমেনা (৬০), টাঙ্গাইলের সখীপুর উপজেলার আব্দুল হাকিম (৬০), নেত্রকোণা সদরের রিয়াসুল হক (৫৫), শেরপুরের নকলা উপজেলার মঞ্জুর (৬৫), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার উমর আলী (৬৫) এবং গাজীপুর সদরের দীপক সরকার (৪৫)।

এসব তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫৫ জন রোগী ভর্তিসহ এ পর্যন্ত ৩৯২ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৯২৪টি নমুনা পরীক্ষায় আরও ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তের হার ২১ দশমিক ৭৫ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১১ হাজার ৯৮২ জন। সুস্থ হয়েছেন আট হাজার ৫৮৪ জন।