মমেক করোনা ইউনিটে এক দিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ বৃহস্পতিবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আক্রান্ত পাঁচ জনের মধ্যে দুই জনের বাড়ি ময়মনসিংহে। বাকি দুই জন শেরপুর ও একজন নেত্রকোণার বাসিন্দা।’

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের করোনা ইউনিটে ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। নতুন ভর্তি সহ মোট রোগীর সংখ্যা ৩৭১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে আইসিইউতে আছেন ২১ জন।