মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘১৮ জনের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত ছিলেন। আট জনের করোনার উপসর্গ দেখা দিয়েছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জন ভর্তি হয়েছেন।’

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৯৭৫টি নমুনা পরীক্ষায় ২৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ১৭ শতাংশ। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১০ হাজার ৪১১ জনে দাঁড়াল। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে সাত হাজার ৭২২ জন। মারা গেছেন ১০৫ জন।’