মমেক হাসপাতালে আজ মৃত্যু ৯, শনাক্ত ১৯.৬৭ শতাংশ
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালেরময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে হাসপাতালের উপপরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে নয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।’
জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৬৭ শতাংশ।