মমেক হাসপাতালে এক দিনে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালেরময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে হাসপাতালের উপপরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এটি মমেক হাসপাতালে এক দিন সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। ১৪ জনের মধ্যে সাত জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের উপসর্গ দেখা দিয়েছিল।’
মহিউদ্দিন খান আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের ২১০ শয্যার বিপরীতে ২৩৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। ১৩ শয্যার আইসিইউ রোগীতে পূর্ণ রয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।’
জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ২২ শতাংশ।