মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯, শনাক্তের হার ২৬.৭৪ শতাংশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত জন করোনায় আক্রান্ত ও ১২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ বুধবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ডেডিকেটেড করোনা ইউনিটে ৪৮ জন ভর্তি হয়েছেন। আজ সকাল পর্যন্ত ৪৩০ জন ভর্তি ছিলেন। এদের মধ্যে আইসিউতে আছেন ২২ জন।
ময়মনসিংহ জেলা সভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৮টি নমুনা পরীক্ষায় ২৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৭৪ শতাংশ। ময়মনসিংহ জেলায় মোট শনাক্ত হয়েছে ১০ হাজার ৬৯৪ জন। সুস্থ হয়েছে সাত হাজার ৭৪৫ জন, মারা গেছেন ১০৯ জন।