মানিকগঞ্জে একদিনে সর্বোচ্চ শনাক্ত ৯১, শনাক্তের হার ৩৩.৭০ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৭০টি নমুনা পরীক্ষা করে ৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৭০ শতাংশ।

আজ সোমবার সকাল ৯টায় সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

নতুন শনাক্তদের মধ্যে মানিকগঞ্জে সদরে ৩৮ জন, সিংগাইরে ২০ জন, শিবালয়ে নয় জন, ঘিওরে নয় জন, সাটুরিয়ায় নয় জন, হরিরামপুরে তিন জন ও দৌলতপুর উপজেলায় তিন জন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ২৪ হাজার ৯৭৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৩ জন। তাদের মধ্যে দুই হাজার ৪৩৭ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ৫৯ জন। বাকীরা হাসপাতাল ও নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।