মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্তের হার ৩৪.৩৩ শতাংশ 

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে ২৩৩টি নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৩৪ দশমিক ৩৩ শতাংশ। এ সময় করোনায় মারা গেছেন তিন জন।

আজ শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, নতুন আক্রান্ত ৮০ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ২০ জন, সিংগাইরে ১৮ জন, হরিরামপুরে ১৭ জন, শিবালয়ে ১২ জন, ঘিওরে আট জন, সাটুরিয়ায় তিন জন ও দৌলতপুরে দুই জনের করোনা শনাক্ত হয়েছে।

সবশেষ তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ২৭ হাজার ৬৩৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৮৫০ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৬৭৮ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭০ জন।