মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ শনাক্ত ৪৩.২৬ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুই জন ও উপসর্গে দুই জন মারা গেছেন।

একই সময়ে ৪৫৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক ২৬ শতাংশ।

আজ শুক্রবার বেলা ১২টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা ডেইলি স্টারকে বলেন, 'নতুন শনাক্তের ১৯৬ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৬০ জন, সিংগাইরে ৫৪ জন, হরিরামপুরে ২০ জন, ঘিওরে ১৮ জন, দৌলতপুরে ১৮ জন, শিবালয়ে ১৬ জন ও সাটুরিয়া উপজেলার ১০ জন রয়েছেন।'

তিনি আরও বলেন, 'জেলায় এ পর্যন্ত ৩১ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষায় চার হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৪১ জন।'

'আক্রান্তরা হাসপাতাল ও নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন' উল্লেখ করে তিনি আরও বলেন, 'জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭৫ জন।'

মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় ১০০-শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চার জন। তাদের মধ্যে করোনায় দুই জন ও উপসর্গে দুই জন মারা গেছেন।'

পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত সাত দিনে জেলায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৭৫ জনের। গত ২৩ জুলাই শনাক্ত হয়েছেন ৩৫ জন, ২৪ জুলাই শনাক্ত হয়েছেন ১০৮ জন, ২৫ জুলাই শনাক্ত হয়েছেন ১৬৯ জন, ২৬ জুলাই শনাক্ত হয়েছেন ১৭০ জন, ২৭ জুলাই শনাক্ত হয়েছেন ১৯২ জন এবং ২৮ জুলাই শনাক্ত হয়েছেন ২০৩ জন।