মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫.৭ শতাংশ 

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩৬৯টি নমুনা পরীক্ষায় ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৭০ শতাংশ। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, জেলায় নতুন আক্রান্ত ৯৫ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৪২ জন, সিংগাইরে ১৬ জন, শিবালয়ে ১০ জন, ঘিওরে ১০ জন, হরিরামপুরে আট জন, সাটুরিয়ায় পাঁচ জন ও দৌলতপুর উপজেলায় চার জন শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত ২৫ হাজার ৩১৩টি নমুনা পরীক্ষায় তিন হাজার ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুই হাজার ৪৪৯ জন সুস্থ হয়েছেন এবং ৫৯ জন মারা গেছেন। বাকিরা হাসপাতাল ও নিজ বাসায় আইসোলেশনে আছেন।