মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৮.৯ শতাংশ, মৃত্যু ২
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩০১ জনের নমুনা পরীক্ষায় ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮.৯ শতাংশ। এসময় করোনায় মারা গেছেন দুই জন।
আজ বুধবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয় তথ্য অনুযায়ী, ‘নতুন আক্রান্ত ৮৭ জনের মধ্যে মানিকগঞ্জে সদরে ২৯ জন, সিংগাইরে ২০ জন, সাটুরিয়ায় ১১ জন, শিবালয়ে নয়জন, হরিরামপুরে নয়জন, ঘিওরে আটজন ও দৌলতপুর উপজেলায় একজন।’
সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ২৫ হাজার ৬৪০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ২৭৫ জনের। এরমধ্যে দুই হাজার ৪৬২ জন সুস্থ হয়েছেন। অন্যরা হাসপাতাল ও নিজ নিজ বাড়িয়ে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১জন।’
মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা কাজী একেএম রাসেল জানান, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির আওতাধীন ১০০-শয্যাবিশিষ্ট কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দু’জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন দু’জন। বর্তমানে চিকিৎসাধীন ১১৩ জন। এদের করোনা পজিটিভ ৬৭ জন এবং আইসোলেশনে আছেন ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩১ জন এবং ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ৪৮ জন।’