মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ৫০.৯৩ শতাংশ, মৃত্যু ৪

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জে ২৪ ঘণ্টা ৪৮১টি নমুনা পরীক্ষা করে ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫০ দশমিক ৯৩ শতাংশ।

একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত জার জন মারা গেছেন।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই শনাক্ত ও মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'নতুন শনাক্ত ২৪৫ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৮৪ জন, সিংগাইরে ৬০ জন, শিবালয়ের ৪৩ জন, দৌলতপুরের ১৯ জন, হরিরামপুরের ১৫ জন, ঘিওরের ১২ জন এবং সাটুরিয়ার ১২ জন।'

তিনি আরও বলেন, 'জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ২৫৩ জন এবং এর মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ২১৩ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৮০ জন।'