মেহেরপুরে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আট জন এবং উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৪০টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। এর আগের ২৪ ঘণ্টায় মারা যান চার জন। একই সময়ে ১৪২টি নমুনা পরীক্ষায় শনাক্ত হন ২৪ জন।
আজ সকালে এ তথ্য দিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন।
তিনি জানান, মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের রেড ও ইয়োলো জোনে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
মেহেরপুরে এ পর্যন্ত তিন হাজার ৩৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১১৭ জন। বর্তমানে জেলায় পজিটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৮৪৯ জন।