ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮, শনাক্ত ২৮.২২ শতাংশ
ময়মনসিংহ বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া আট জনের মধ্যে তিন জনের বাড়ি ময়মনসিংহে, দুই জনের নেত্রকোণায়, জামালপুরের একজন ও দুই জনের বাড়ি শেরপুরে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে এক হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষা ৩৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ২২ শতাংশ। ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত এক লাখ ৪৬ হাজার ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৯৫৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ১৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ময়মনসিংহে ৩৮০টি নমুনা পরীক্ষা করে ৮০ জন, নেত্রকোণায় ২৮টি নমুনা পরীক্ষা করে ছয় জন, জামালপুরে ১৮২টি নমুনা পরীক্ষা করে ৪৫ জন ও শেরপুরে ১২৪টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ময়মনসিংহে ২১ দশমিক ০৫ শতাংশ, নেত্রকোণায় ২১ দশমিক ৪২ শতাংশ, জামালপুরে ২৪ দশমিক ৭২ শতাংশ ও শেরপুরে ১২ দশমিক ৯০ শতাংশ।