যশোরে ২৪ ঘণ্টায় করোনায় ৭ ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু
যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১০ জনের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সাত জন ও উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালের রেড জোনে ১৬৫ জন ও ইয়ালো জোনে ৬১ জোনে ভর্তি ছিলেন। একই সময়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৮৪৮টি নমুনা পরীক্ষা করে ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৭৪ শতাংশ।’