যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ টিকা আসছে ৩০ আগস্ট
যুক্তরাষ্ট্র থেকে উপহারের আরও ১০ লাখ ডোজ করোনার টিকা আগামী ৩০ আগস্ট দেশে পৌঁছাবে। আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোভ্যাক্স সুবিধার আওতায় আগামী ৩০ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আমেরিকার উপহার হিসেবে দেওয়া ফাইজারের আরও ১০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আমেরিকার রাষ্ট্রদূত আর. মিলার টিকা গ্রহণ করবেন।
গতকাল দুপুরে সচিবালয়ে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাওয়া যাবে। এর মধ্যে আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে। পরবর্তীতে আরও ৫০ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন পাওয়া যাবে।