রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪৯.৭১ শতাংশ
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স
রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৪৯ দশমিক ৭১।
আজ শনিবার রাজবাড়ী জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে ৩৫২টি নমুনা পরীক্ষা করে ১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সনাক্তের হার ৪৯ দশমিক ৭১।
এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ২৭৫ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছে পাঁচ হাজার পাঁচ জন ও মারা গেছেন ৫০ জন।
সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজবাড়ী সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৭৫ জন করোনা রোগী ভর্তি আছেন।’