রামেক করোনা ইউনিটে আজ মারা গেছেন ১৪ জন, শনাক্ত ২৯.৬৩ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৪ জন। এদের মধ্যে করোনায় ছয় জন এবং উপসর্গ নিয়ে আট জন মারা গেছেন।

মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচ জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের চার জন, পাবনার একজন এবং নওগাঁর দুজন আছেন। এদের মধ্যে পুরুষ নয় জন এবং নারী পাঁচ জন।

গত ২৪ ঘণ্টায় রামেকে মোট ৬৫৬টি নমুনা পরীক্ষায় ১৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহীতে করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৬৩ শতাংশ এবং নওগাঁয় ২৫ দশমিক ৫৬ শতাংশ।

রামেক করোনা ইউনিটে বর্তমানে মোট ৫১৭ জন রোগী ভর্তি আছেন।