রামেক করোনা ইউনিটে আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ২২.৯২ শতাংশ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় চার জন এবং উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন।
বর্তমানে এই ইউনিটে ৪৮০ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬০ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ২৩৮ জন এবং সন্দেহভাজন রোগী ১৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে মোট ৫৬১টি নমুনা পরীক্ষায় ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ৩০৪টি নমুনায় ৭৭ জন, নাটোরে ৪০টি নমুনায় নয় জন, নওগাঁয় ১৩টি নমুনায় দুই জন এবং চাঁপাইনবাবগঞ্জে ১৬টি নমুনায় একজনের করোনা শনাক্ত হয়।
রাজশাহীতে করোনা শনাক্তের হার ২২ দশমিক ৯২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজশাহীর আট জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের পাঁচ জন, নওগাঁর দুজন এবং পাবনার তিন জন মারা গেছেন।