রামেক করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু, শনাক্ত ৩৩.৩ শতাংশ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটেগত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয় জন, উপসর্গ নিয়ে ১৫ জন এবং একজন নেগেটিভ হয়ে মারা গেছেন।
বর্তমানে এই ইউনিটে ৪১২ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬১ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ১৮৬ জন এবং সন্দেহভাজন রোগী ১৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে মোট ২০৩টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
রাজশাহীতে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৩ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ১৬ দশমিক ৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ১১ জন, চাঁপাইনবাবগঞ্জের চার জন, নাটোরের দুই জন, নওগাঁর একজন এবং পাবনার চার জন মারা গেছেন।