সাতক্ষীরায় উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েছে ৩ গুণ, আজ মোট মৃত্যু ৯
ছবি: সংগৃহীত
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে আট জন ও আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে গত ১৩ দিনে করোনার উপসর্গ নিয়ে ৮২ জনের মৃত্যু হয়েছে। গত মাসের প্রথম ১৩ দিনে করোনা উপসর্গ নিয়ে ২৭ জনের মৃত্যু হয়েছিল।
আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সার্জন অফিসে চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা জেলায় ৪৩৭টি নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৭৩ শতাংশ।