সারা বছরের সংগ্রহে রাখার মতো

আনন্দধারা ডেস্ক

AD Cover

সারা বছরের সংগ্রহে রাখার মতো

আনন্দধারা পত্রিকার রাশি সংখ্যাটা ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হকারের কাছ থেকে কিনলাম। বাসে যেতে যেতে পুরোটা সংখ্যা পড়লাম। রাশির বিভিন্ন বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক কিছু জানতে পারলাম রাশি বিষয়ে পড়ে। সঙ্গে শোবিজের সালতামামিতে গত বছরের সিনেমা, সংগীত বিষয়ে পড়ে একটা ধারণা পেলাম। অনেক অনেক ধন্যবাদ এমন একটা লেখা উপহার দেয়ার জন্য। তারকা রাশি বিভাগে শাকিব খান, আরেফিন শুভ, হাবিব ওয়াহিদ, জেমসের রাশি দেখতে পেলে আরো ভালো লাগত। রাশি আর ভাগ্য নিয়ে বিভিন্ন মাধ্যমের তারকাদের নিয়ে এক কথায় অনন্য। সংখ্যাটা সারা বছরের সংগ্রহে রাখার মতো। এমন একটা সংখ্যা উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

লিজা, চট্টগ্রাম

Ayub Bachchu

 আনন্দধারা আমার অনেক অনেক প্রিয় একটি পত্রিকা। অনেকদিন ধরে আমার প্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর একটি সাক্ষাৎকার দেখতে চাচ্ছি কিন্তু পাচ্ছি না। আশা করি আগামী কোনো সংখ্যায় দেখতে পাব।

মিলন, কুমিল্লা

আইয়ুব বাচ্চুর প্রতিটি গান আমার অনেক পছন্দের। তার গান মানে অন্যরকম একটা কিছু। আইয়ুব বাচ্চুকে নিয়ে একটি দীর্ঘ সাক্ষাৎকার আশা করছি।

হেলাল, রাজশাহী

Sakib Khan

শাকিব খান বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক। তার মতো নায়ক অনেক দিন বাংলা সিনেমায় আসেনি। শাকিব খান মানেই হিট, তিনিই সেরা।

জাভেদ, ময়মনসিংহ

Nancy

ন্যান্সির গান আমার কী পরিমাণ ভালো লাগে বোঝাতে পারব না। তার প্রতিটি গানে আলাদা একটা মাদকতা রয়েছে। কিন্তু আমার প্রিয় পত্রিকায় ন্যান্সিকে নিয়ে বড় কোনো আয়োজন দেখতে পাই না। ন্যান্সিকে প্রচ্ছদে দেখতে চাই।

ঝুমুর, বেইলি রোড, ঢাকা

Bobi

চিত্রনায়িকা ববি আমার ভীষণ প্রিয়। ববির সিনেমা একটিও বাদ দেইনি। ববিকে নিয়ে একটি ফিচার আশা করছি।

সীমান্ত, বরিশাল

Nirob

বাংলাদেশের মডেল, অভিনেতা নিরব বলিউডের একটা সিনেমায় অভিনয় করেছেন। নিরবকে নিয়ে একটি লেখা আশা করছি।

আজমেরী, উত্তরা, ঢাকা

অভিনেতা, মডেল, নিরব বলিউডের একটি সিনেমায় অভিনয় করেছেন। সেই সিনেমা নিয়ে বিস্তারিত জানতে চাই।

কনক, কুমিল্লা

Shabnur

শাবনূর আমার কী পরিমাণ প্রিয় নায়িকা সেটা বলে বোঝাতে পারব না। অনেক দিন তার কোনো নতুন সিনেমা দেখি না। শাবনূরের চলতি সময়ের ব্যস্ততা নিয়ে একটি সাক্ষাৎকার আশা করছি।

সুজন, বরিশাল 

Popy

জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী পপি আমার কী পরিমাণ প্রিয় সেটা লিখে বোঝাতে পারব না। তার অভিনীত প্রতিটি সিনেমা দেখার চেষ্টা করেছি। পপিকে নিয়ে একটি বড় আয়োজন দেখার অপেক্ষায় থাকলাম।

 সেলিম, খুলনা

Sporshiya

নতুন প্রজন্মের টিভি অভিনেত্রী, মডেলদের মধ্যে স্পর্শিয়ার অভিনয় খুব ভালো লাগে। তাকে নিয়ে একটি ফিচার দেখতে চাই।

শরীফ, ময়মনসিংহ

Habib

হাবিব ওয়াহিদ আমার খুব প্রিয়। তাকে নিয়ে একটা আয়োজন দেখতে চাই।

স্নেহাশীষ, যশোর

Arefin Shuvo

বাংলা চলচ্চিত্রের চলতি সময়ের তিনজন নায়ক আরিফিন শুভ, বাপ্পী ও সাইমন। তারা প্রত্যেকেই হিট সিনেমা উপহার দিয়েছেন। তিনজনকে নিয়ে একটি প্রচ্ছদ আশা করছি।

সুমন, টাঙ্গাইল

Porimoni

পরীমণি আমার ভীষণ প্রিয় নায়িকা। তার মতো এত সুন্দরী নায়িকা বাংলা ছবিতে আসেনি। পরীমণির সিনেমার জন্য অপেক্ষায় আছি। সঙ্গে আনন্দধারায় তাকে নিয়ে একটা লেখা আশা করছি।

মিজান, ভৈরব

Hasan Emam

আমার অনেক অনেক প্রিয় অভিনেতা হাসান ইমাম। তার একটি দীর্ঘ সাক্ষাৎকার পড়তে চাই। আশা করি আমার অনুরোধ রাখা হবে।

শিমুল, বরগুনা

Sarika

মডেল-অভিনেত্রী সারিকা আমার অসম্ভব রকম প্রিয়। তার বিজ্ঞাপন দেখার জন্য টেলিভিশনের সামনে বসে থাকতাম। অনেকদিন তার নতুন কোনো কাজ দেখি না। সারিকার বর্তমান ব্যস্ততা নিয়ে একটি ফিচার দেখতে চাই।

 সৌরভ, লালমনিরহাট

 

 

 

ই-মেইল ও এসএমএস-এর কারণে ডাক ব্যবস্থা ভেঙে পড়েছে। চিঠিপত্র দেয়া-নেয়ার চেয়ে ই-মেইল এসএমএস সহজ। কম্পিউটার কিংবা সেলফোনের বাটন টিপে সহজেই যোগাযোগ করা যায়।  অগ্রসর পাঠকের কথা মাথায় রেখেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আপনিও অলস মুহূর্তে এসএমএস করে পাঠাতে পারেন বিনোদন জগৎ ও আনন্দধারা সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত। পূর্ণ ঠিকানাসহ এসএমএস পাঠাতে এই নম্বর দুটি ব্যবহার করতে পারেন- ০১৯১৫-৪৭১২৪৪, ০১৯১৫-৪৭১২৪৫