জনসম্মুখে অ্যাঞ্জেলিনা জেলি: ‘ফাস্ট দে কিল্ড মাই ফাদার’
অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে গত সেপ্টেম্বরে ছাড়াছাড়ি হওয়ার পর এই প্রথম জনসম্মুখে এলেন অ্যাঞ্জেলিনা জোলি। কম্বোডিয়ায় গত সপ্তাহে তিনি কথা বললেন তাঁর পরিচালিত নতুন ছবি ‘ফাস্ট দে কিল্ড মাই ফাদার’ নিয়ে।
কম্বোডীয় যুদ্ধে খেমারুজ বাহিনীর হাতে নির্যাতনের সাক্ষী এক কিশোরের অভিজ্ঞতার বর্ণনা রয়েছে এই ছবিটিতে।
গণমাধ্যমকে জোলির বলেন, তাঁর ১৫ বছর বয়সী ছেলে ম্যাডোক্সের অনুপ্রেরণায় তিনি এই ছবিটি নির্মাণ করেন।
এর আগে তিনি বসনীয় যুদ্ধ নিয়ে তৈরি করেছিলেন ‘ইন দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হানি’।
জাতিসংঘের শুভেচ্ছাদূত জোলি বলেন, “আমি শুধু যুদ্ধের দিকেই নজর দেইনি। একটি পরিবারের প্রতি ভালোবাসা ও একটি দেশের সৌন্দর্যের ওপরও আমি গুরুত্ত্ব দিয়েছি। আমি দেখাতে চেয়েছি আমার পালিত ছেলের কম্বোডীয় পিতামাতা কী সব কষ্টের ভেতর দিয়ে দিন কাটিয়েছিলেন।”
‘ফাস্ট দে কিল্ড মাই ফাদার’ ছবিটির শুটিং কম্বোডিয়ায় শুরু হয়েছিল ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে। এর মুক্তির তারিখ এখনো ঘোষণা দেওয়া হয়নি। তবে ছবিটির পরিবেশনা সংস্থা নেটফ্লিক্স জানিয়েছে শীগ্রই ছবিটি মুক্তি পাবে এবং পরিচালক অ্যাঞ্জেলিনা জোলি এর প্রচারণার কাজে নেমেছেন। (সূত্র: কন্টাক্টমিউজিকডটকম)