নিউইয়র্কের মাদাম তুসোতে রাখা বিয়ন্সে দেখতে লিন্ডসে লোহানের মতো!

স্টার অনলাইন রিপোর্ট

নিউ ইয়র্কের মাদাম তুসো জাদুঘরে রাখা বিখ্যাত সংগীতশিল্পী বিয়ন্সের মোমের মূর্তিটি দেখতে নাকি অপর জনপ্রিয় সংগীতশিল্পী লিন্ডসে লোহানের মতো দেখাচ্ছে – এমনই দাবি করেছেন বিয়ন্সের ভক্তরা।

তাঁদের অভিযোগ – নতুন এই মূর্তিতে মিশ্র বর্ণের বিয়ন্সের গায়ের রঙ একটু বেশি “সাদা” হয়ে গেছে। জাদুঘরের নতুন অতিথিদের কাছে বিয়ন্সের এই চেহারা বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেছেন তাঁরা।

টুইটার বার্তায় বিয়ন্সের ভক্তরা বেশ ক্ষোভ দেখিয়েছেন মাদাম তুসোর কর্তৃপক্ষের প্রতি। তাঁদের কেউ কেউ মন্তব্য করেছেন যে জাদুঘরে বিয়ন্সেকে দেখতে অনেকটা লিন্ডসে লোহান বা জেসিকা সিম্পসন অথবা শাকিরার মতো দেখাচ্ছে।

মোমের এই মূর্তিটি যাঁরা বানিয়েছেন তাঁরা নাকি কোনোদিন বিয়ন্সেকে দেখেননি, এমন মন্তব্যও করেছেন অনেক ভক্ত।

মাদাম তুসোর বক্তব্য: আমাদের প্রতিভাবান শিল্পীরা জাদুঘরে রাখা বিখ্যাত ব্যক্তিদের প্রকৃত গায়ের রঙের সঙ্গে মূর্তির গায়ের রঙ মেলাতে অনেক অনেক পরিশ্রম করে থাকেন। গ্যালারির আলোর সঙ্গে ক্যামেরার ফ্লাশ মিশে এক অদ্ভুত রঙ তৈরি হতে পারে। এর ফলে প্রকৃত রঙ হারিয়ে যেতে পারে।

তবে বিয়ন্সের চেহারা বা শরীরের ভাঁজের ভুল উপস্থাপনা হয়েছে এমন মন্তব্যের কোন উত্তর দেয়নি তুসো কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: কন্টাক্টমিউজিকডটকম

[twitter]

[/twitter]