এবার অ্যাপে ‘একটি সিনেমার গল্প’
বেশ কয়েকটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি ‘একটি সিনেমার গল্প’। নায়ক আলমগীর পরিচালিত ছবিটি মুক্তি পায় ২০১৮ সালে। পহেলা বৈশাখ উপলক্ষে আজ থেকে সিনেমাটি দেখা যাবে দেশীয় পাঁচটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
১৪ এপ্রিল ২০২০, ১১:০৮ পূর্বাহ্ন
ছবির শুটিং বন্ধ, সেই টাকায় ডাক্তারদের দেওয়া হলো পিপিই
করোনা প্রতিরোধে ‘নবাব এলএলবি’ ছবির পুরো বাজেট মানুষের সেবায় ব্যয় করা হচ্ছে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন ছবিটির পরিচালক অনন্য মামুন।
২ এপ্রিল ২০২০, ০৮:৫৪ পূর্বাহ্ন
করোনার কারণে নদীতে আটকা শুটিং দল
করোনাভাইরাসের এই পরিস্থিতিতে সিনেমা ও নাটকের শুটিং বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয় বেশ কয়েকদিন আগে। এই নিষেধাজ্ঞা না মেনে ৭০ জনের টিম নিয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটির শুটিং চালিয়ে যাচ্ছিলো। শুটিংয়ে অংশ নিয়েছিলেন সিয়াম, পরীমনি ও ২৫ শিশু শিল্পী।
২৯ মার্চ ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন
দেখে নিতে পারেন মুক্তিযুদ্ধের ১০ সিনেমা
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস নিয়ে নির্মিত হয়েছে বেশ কিছু চলচ্চিত্র। স্বাধীনতা দিবসে করোনা সচেতনতায় ঘরে থাকা সময় দেখে নিতে পারেন মুক্তিযুদ্ধের দশটি চলচ্চিত্র।
২৬ মার্চ ২০২০, ১১:৪৮ পূর্বাহ্ন
পরীমনির হঠাৎ বিয়ে
চিত্রনায়িকা পরীমনি বিয়ে করেছেন। পাত্র কামরুজ্জামান রনি। তিনি নাগরিক নাট্যাঙ্গনের নির্দেশক ও সদস্য।
১৯ মার্চ ২০২০, ০৫:৩৬ অপরাহ্ন
ভেঙে যাচ্ছে শাবনূরের সংসার!
বেশ অনেকদিন থেকে শোনা যাচ্ছিলো ভেঙে যাচ্ছে অভিনেত্রী শাবনূরের সংসার। অবশেষে সেটা সত্যি হলো। বনিবনা না হওয়ায় স্বামী অনিক মাহমুদ হৃদয়কে ডিভোর্স দিয়েছেন শাবনূর।
৪ মার্চ ২০২০, ০৪:৩৩ পূর্বাহ্ন
‘সবচেয়ে সেরা অভিনয়টা এখনো করতে পারিনি’
নাট্যজন মামুনুর রশীদ এ দেশের মঞ্চ নাটককে সমৃদ্ধ করেছেন। স্বাধীনতার পরপরই তিনি মঞ্চ নাটক শুরু করেন। প্রতিষ্ঠা করেন আরণ্যক নাট্যদল। তার দলের নাটক নিয়ে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বহু দেশে গেছেন মামুনুর রশীদ। পাশাপাশি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করে আসছেন দীর্ঘ দিন ধরে।
২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২১ পূর্বাহ্ন
‘কী চমৎকার দেখা গেলো’
ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে কাজী হায়াৎ পরিচালিত এবং শাকিব খান অভিনীত ‘বীর’। দেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। সেই কারণে সিনেমা হলগুলোতে ছিলো উৎসবের আমেজ। মুক্তি পাওয়া ‘বীর’র গল্পটা চিত্রসমালোচনায় এড়িয়ে যাওয়া হলো মুক্তি পাওয়ার জন্য।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৭ পূর্বাহ্ন
‘মুভি মোঘল’ জাহাঙ্গীর খানের মৃত্যু
বাংলাদেশের চলচ্চিত্রে সত্তর-আশির দশকের কালজয়ী অনেক ছবির প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান আর নেই। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৯ পূর্বাহ্ন
‘শাকিব খান তার টাকায় আমাকে কাজের সুযোগ দিয়েছেন’
বছরখানেক আগে বার্ধক্যজনিত রোগে খুব অসুস্থ ছিলেন কাজী হায়াৎ। তখন ভাবেননি সুস্থ হয়ে আবার সিনেমা নির্মাণের সুযোগ পাবেন!
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪১ পূর্বাহ্ন
মুহম্মদ জাফর ইকবালের গান-গল্পে চলচ্চিত্র
পরিচালক আবু রায়হান জুয়েল সরকারি অনুদানের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’র কাজ শুরু করতে যাচ্ছেন। সিনেমাটির জন্য প্রথমবারের মতো গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। তার লেখা ‘রাতুলের দিন রাতুলের রাত’ উপন্যাস অবলম্বনে তৈরি করা হচ্ছে সিনেমাটি।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৬ পূর্বাহ্ন
উচ্ছ্বসিত জয়া আহসান
চার বছর আগে শুরু হয়েছিল নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমার শুটিং। তবে এখনো তা মুক্তি পায়নি। শুটিংয়ের পর নানা কারণেই আটকে ছিলো এটি। সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, অবশেষে এর ডাবিং শেষ হয়েছে।
১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৮ পূর্বাহ্ন
বঙ্গবন্ধুর বাবা-মার চরিত্রে সবুজ ও দিলারা, সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নির্মিত হতে যাচ্ছে তার বর্ণাঢ্য জীবন নিয়ে একটি সিনেমা। প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু’।
৭ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৬ পূর্বাহ্ন
‘প্রাপ্তবয়স্ক গল্প তবু সব বয়সী দর্শকের ছবি’
গতকাল বুধবার স্টার সিনেপ্লেক্সে ‘গণ্ডি’ ছবির প্রিমিয়ার হয়ে গেলো। ছবিটি দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন অনেকেই। দর্শকদের সঙ্গে বসে ছবিটি দেখেছেন কলাকুশলীরা।
৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:২০ পূর্বাহ্ন
‘তিতুমীর’ ছবিতে নিরবের বিপরীতে রাইমা সেন
ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী ‘তিতুমীর’ এর জীবনকাহিনী নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। ছবিটিতে তিতুমীর চরিত্রে অভিনয় করবেন নিরব। তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী রাইমা সেন।
৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ন
দেশে মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে ‘মিশন এক্সট্রিম’
ছবির দৃশ্যধারণ শেষ হতেই আরিফিন শুভ অভিনীত পুলিশি অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’র বুকিং কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের আগেই আন্তর্জাতিক বাজারে ছবিটির প্রদর্শনের কাজ শুরু হলো।
৩১ জানুয়ারি ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন
মঞ্চের সিনেমা ‘ফানুস’
সমসাময়িক সমস্যা ও সম্ভাবনা আর বাস্তবতা নিয়ে কাজ করেন কিছু মানুষ। সমাজ সংস্কারক, নির্দেশক, চিত্রশিল্পী ও লেখক পরিচয়ের সবাই এখানে শিল্পী। তাদের চিন্তাকে মানুষের কাছে পৌঁছানোর সব ধরনের চেষ্টা করেন।
২৯ জানুয়ারি ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন
শূন্য হাতে ঢাকায় এসেছিলেন নায়কদের নায়ক রাজ্জাক
নায়করাজ রাজ্জাকের ৭৮তম জন্মদিন আজ (২৩ জানুয়ারি)। জীবদ্দশায় তিনি পেয়েছিলেন ঈর্ষণীয় জনপ্রিয়তা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি আজীবন সম্মাননাও উঠেছিলো তার ঘরে। তার সবচেয়ে বড় পুরস্কার ছিলেন দর্শকরা। নন্দিত নায়ক ছিলেন তিনি। শুধু তাই নয়, তিনি ছিলেন নায়কদের নায়ক। এদেশের সোনালি দিনের নায়ক থেকে শুরু করে মৃত্যুর আগ অবধি তিনি ছিলেন সিনেমার জন্য নিবেদিত প্রাণ।
২৩ জানুয়ারি ২০২০, ০৪:৩৪ পূর্বাহ্ন
নিরাপদ সড়কের দাবির সিনেমা ‘বিক্ষোভ’
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রশাসনিক ভবনের সামনে শত শত শিক্ষার্থীর ভিড়। তাদের হাতে প্ল্যাকার্ড লেখা, ‘জামশেদ হত্যার বিচার চাই’। শিক্ষার্থীরা শ্লোগান দিচ্ছেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’। তাদের আন্দোলন-অবরোধে রাস্তায় লম্বা জ্যাম। সারি সারি দাঁড়িয়ে আছে রিক্সা, মাইক্রোবাস, প্রাইভেটকার, বাস। একটু পর জানা গেলো এটি শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ ছবির শুটিং।
২০ জানুয়ারি ২০২০, ০১:২৩ অপরাহ্ন
রাজধানীর গ্যাং কালচার নিয়ে চলচ্চিত্র
সিনেমায় উঠে আসছে ১৯৭৪ সাল পরবর্তী রাজধানীর গ্যাং কালচার। সিনেমাটির নাম ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’।
১৭ জানুয়ারি ২০২০, ০৯:৪৮ পূর্বাহ্ন