কোটি টাকার বিনিময়েও বিয়ে বাড়িতে গাইবেন না জানিয়েছিলেন কেকে

বলিউডের খ্যাতিমান গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ। ‘কেকে’ নামেই বেশি পরিচিত। দিল্লির এক মধ্যবিত্ত পরিবার থেকে ওঠে আসা ‘কেকে’ ছোটবেলা থেকেই প্রতিভাবান গায়ক ছিলেন। বলিউডের পেশাদার গায়ক, ব্লকবাস্টার প্লেব্যাক শিল্পী ছিলেন। কিন্তু অর্থের জন্য বিয়ে বাড়িতে গান করতে তার ছিল অনিচ্ছা। 
৪ জুন ২০২২, ০৪:০৭ অপরাহ্ন

ব্লু হরনেটের মনসুর: বিস্মৃত এক সংগীতশিল্পী

আশির দশকের জনপ্রিয় গান ‘বাটালি হিলের সেই বিকেল’, ‘ছোট্ট একটি মেয়ে’, ও ‘সারাটি রাত’-এর মতো বেশ কিছু গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন মনসুর হাসান। তখন তার বয়স মাত্র ১৬ বছর। ১৮ হওয়ার আগেই ১৯৯০ সালে নিজের সুর করা ও এলআরবির আইয়ুব বাচ্চুর কম্পোজে বের হয় তার একক অ্যালবাম। অ্যালবামটির প্রায় সবগুলো গানই শ্রোতাদের মন জয় করে। বাহবা পান তখনকার অনেক প্রতিষ্ঠিত শিল্পীদের কাছ থেকে।
২৭ মে ২০২২, ০১:৪১ অপরাহ্ন

অবসকিউর ব্যান্ডের টিপুর সঙ্গে গাইলেন শাওন মাহমুদ

জনপ্রিয় ব্যান্ড অবসকিউরের প্রতিষ্ঠাতা ও ভোকাল সাঈদ হাসান টিপুর নতুন গান ‘চলো না যাই ফিরে' প্রকাশিত হয়েছে। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাওন মাহমুদ।
১১ মে ২০২২, ০৩:৫০ অপরাহ্ন

আখতারুজ্জামান ইলিয়াস ও শওকত আলী: দুই বন্ধুর আখ্যান

জন্ম তাদের বছরের একই দিনে। যদিও একই বছরে নয়। তাদের মৃত্যুও একই মাসে। বয়সে ৭ বছরের ব্যবধান থাকলেও বন্ধুত্বে খাদ পড়েনি এতটুকুও। তারা একে অপরকে ‘তুমি’ সম্বোধন করতেন। ২ জনেই পড়েছেন একই বিশ্ববিদ্যালয়ে। আবার শিক্ষকতাও করেছেন করেছেন একই কলেজে। এছাড়া তারা একসঙ্গে একই বাসায় ছিলেন বহুদিন। 
১২ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৬ পূর্বাহ্ন

‘পাঠক জ্ঞানতাপস আব্দুর রাজ্জাককে পুনরায় আবিষ্কার করবেন’

‘৭২ বছর আগে, ১৯৫০ সালে লেখা জ্ঞানতাপস অধ্যাপক আব্দুর রাজ্জাকের থিসিস বই প্রকাশের ঘটনা একটি মাইলফলক। এই বইয়ের মধ্য দিয়ে অধ্যাপক আব্দুর রাজ্জাককে পাঠকেরা পুনরায় আবিষ্কার করবেন। একজন ভালো গবেষক হতে হলে প্রতিষ্ঠিত চিন্তাকে প্রশ্ন করতে হবে বলে অধ্যাপক রাজ্জাক তার বইয়ে উল্লেখ করেছেন। এই বইটি গণতান্ত্রিক রাজনীতির বৈশিষ্ট্য ও সমাজের বিকাশে বুদ্ধিজীবীর সমালোচনামূলক ভূমিকার কথা বলেছেন লেখক।’ 
২৯ জানুয়ারি ২০২২, ০৩:৪৬ অপরাহ্ন

সংশপ্তক শহীদুল্লাহ কায়সার

ঢাকার কারাগারে বসে চারকোনা ডায়েরির পাতায় তিনি দিনের পর দিন লিখতেন। কখনো রাত পেরিয়ে ভোর হয়ে যেতো। কিন্তু তার লেখা থামছে না। জেল থেকে মুক্তি হওয়ার এক মাস পরে ১৯৬২ সালের নভেম্বর মাসে ছাপা হলো তার বিখ্যাত উপন্যাস ‘সারেং বউ’। যা নিয়ে তিনি বলেছিলেন 'আইয়ুব আমাকে জেলে পাঠিয়েছিলেন, আর আমি হয়ে উঠেছি সাহিত্যিক।'
১৪ ডিসেম্বর ২০২১, ০২:২২ অপরাহ্ন

নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৩তম জন্মদিনে বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে নুহাশ পল্লীতে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জন্মদিনের আয়োজন শুরু হয়।
১৩ নভেম্বর ২০২১, ১১:৩৭ পূর্বাহ্ন

হুমায়ূন আহমেদের সেইসব চরিত্র

কথার জাদুকর হুমায়ূন আহমেদের নাটক, সিনেমা ও উপন্যাস থেকে একের পর এক উঠে এসেছে আলোচিত কিছু চরিত্র। এই চরিত্রগুলো দর্শক ও পাঠক হৃদয়ের গভীরে ঠাঁই করে নিয়েছে।
১৩ নভেম্বর ২০২১, ১১:০৮ পূর্বাহ্ন

‘বিদ্রোহী’ কবিতার নন্দনতাত্ত্বিক রাজনীতি

যেকোনো বড় কবি তার স্ব-ভাষার কবিতার ইতিহাসে কিছু না কিছু নতুনত্ব নিয়ে আসেন। কারও কারও নতুনত্ব গভীর অভিনিবেশ দিয়ে বুঝতে হয়। আবার কারও কারও নতুনত্ব কোনো মনোযোগ ছাড়াই টের পাওয়া যায়। ভাতের হাঁড়ি অতিতাপে যেমন একসময় সশব্দে বলকাতে থাকে, তেমনি কোনো কোনো কবির কবিতা মনোযোগ ছাড়াই মাথার মধ্যে বলকানি তোলে। কাজী নজরুল ইসলামের কবিতা বাংলা কবিতায় তাই-ই ছিল। তার কবিতা আধুনিক বাংলা কবিতার একশ বছরের ইতিহাসের মসৃণ পথচলাকে আমূল বদলে দিয়েছিল। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে বাংলা কবিতার পঠন-পাঠন-শ্রুতির ভূগোলে নজরুল এবং জসীমউদ্দীনই বোধ করি সবচেয়ে বেশি অস্বস্তি তৈরি করেছিলেন। কারণ, তারা বাংলা কবিতার বাঁধা পথে চলেননি; বরং নতুন পথের দিশা দিয়েছিলেন।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন

যে বাড়িতে ‘বিদ্রোহী’ কবিতার জন্ম

কালজয়ী মানুষের ব্যবহারে কোন বস্তু হয়ে যায় ইতিহাসের অংশ। জানান দেয় নানান অজানা গল্পের। প্রবল আগ্রহ নিয়ে মানুষ দূর-দূরান্ত থেকে দেখতে যায়। যেমন রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডি ৩২ নম্বর বাড়ি, কলকাতায় রবীন্দ্রনাথের পারিবারিক গাড়ি। তেমনি কলকাতার সদর স্ট্রিটের ৮ নম্বর বাড়ির কাছে ৩/৪ সি, তালতলা লেনের বাড়িটিও ইতিহাসের অংশ হয়ে আছে।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন

কাফকার চিঠিতে কর্তৃত্বপরায়ণ পিতার স্বরূপ

প্রাহা কাফকার শহর। শহরের এক প্রান্তে অবস্থিত প্রাচীন সমাধিস্থলে প্রবেশের সময় ধর্মানুরাগী ইহুদিদের পরিধেয় ক্ষুদ্র একটি টুপি হাতে ধরাইয়া দেওয়া হইল। সমাধিস্তম্ভের পাদদেশে বিশুষ্ক পুষ্পরাশি কাহারও মমতার স্বাক্ষর বহন করিতেছে। কাফকার জন্মবার্ষিকী উপলক্ষেই এই পুষ্পাঞ্জলি। সমাধি কেবলই স্মৃতিফলক নহে, ইহা বর্তমান ও অতীতের অনস্বীকার্য সেতু। কাফকার সমাধিস্থলে দাঁড়াইয়া মন বিষণ্ণ হইল। হারম্যান সাহেবের এই পুত্রের জীবন সুখের হয় নাই। তিনি যশস্বী হইয়াছেন, আজ চেক রিপাবলিকের রাজধানী প্রাহা (বা প্রাগ) ‘কাফকার শহর’ বলিয়াই পরিচিত। কিন্তু আশৈশব জীবন কাটিয়াছে নিদারুণ যন্ত্রণায়। এই যন্ত্রণার সূত্রপাত হইয়াছিল শৈশবেই। পিতা হারম্যান কাফকা তাহার খবর রাখিতেন না।  
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন

ঢাবির শতবর্ষপূর্তি উৎসবে গাইবেন শ্রীকান্ত আচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ৪ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিন সন্ধ্যায় সংগীত পরিবেশন করবে ভারতের প্রখ্যাত সংগীত শিল্পী শ্রীকান্ত আচার্য।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন

জন্মদিনে ফিরে দেখা সুবীর নন্দী

বাংলা গানের শ্রোতাদের বহু জনপ্রিয় গান উপহার দেওয়া কণ্ঠশিল্পী সুবীর নন্দীর ৬৮তম জন্মদিন আজ মঙ্গলবার।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন

জীবনের বড় ভুল অসময়ে বিয়ে: অপু বিশ্বাস

ঢালিউডের অন্যতম শীর্ষ নায়িকা অপু বিশ্বাস। অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। বিরতি শেষে আবারও সিনেমার শুটিংয়ে ফিরেছেন। একাধিক নতুন সিনেমা এখন তার হাতে।
৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫০ পূর্বাহ্ন

আইয়ুব বাচ্চু’র ‘দরজার ওপাশে’র স্মৃতি

আইয়ুব বাচ্চু ছিলেন ছয় তারের জাদুকর। পাশাপাশি গায়ক, গীতিকার ও সুরকার হিসেবে স্বনামধন্য। আজ সোমবার এই কিংবদন্তির জন্মদিন। বেঁচে থাকলে এই দিনে ৬০ বছরে পা রাখতেন এই রক লিজেন্ড।
১৬ আগস্ট ২০২১, ০৭:৩২ পূর্বাহ্ন

তরুণ নির্মাতা সাজ্জাদ সনির মৃত্যু

তরুণ নির্মাতা সাজ্জাদ সনি মারা গেছেন। আজ রোববার ভোররাত ২টা ৩০ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৫ আগস্ট ২০২১, ০৭:৫৮ পূর্বাহ্ন

‘ইত্যাদি’ এবার মেট্রোরেলে

খ্যাতিমান উপস্থাপক হানিফ সংকেতের ‘ইত্যাদি’ আজ শুক্রবার রাত ৮টায় বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে দেখা যাবে। এবারের পর্বটি ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল লাইন-৬ এর ডিপোতে শুটিং হয়েছে।
৩০ জুলাই ২০২১, ০৯:৩৭ পূর্বাহ্ন

ঈদে আলোচিত-বিতর্কিত নাটক

গেল ঈদুল আযহায় টেলিভিশন চ্যানেল ও ইউটিউব মিলিয়ে প্রায় দেড়শ নাটক প্রচারিত হয়েছে। এগুলোর মধ্যে অল্প কয়েকটি নাটক দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। দু-একটা নাটকের গল্প বিদেশি গল্পের অনুকরণে তৈরি বলেও অভিযোগ উঠেছে।
২৭ জুলাই ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ন

প্লেব্যাক সম্রাটবিহীন একবছর

মারা যাওয়ার আগে কিছু কী টের পেয়েছিলেন? সে কারণেই কী দীর্ঘ নয় মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকায় কয়েকদিন থেকেই চলে গিয়েছিলেন জন্ম শহর রাজশাহীতে। প্রাণের মধ্যে কী কোনো টান অনুভব করেছিলেন শৈশব-কৈশোর-যৌবনের শহরের। অবশেষে ক্যান্সারের কাছে পরাজিত হয়ে ২০২০ সালের ৬ জুলাই ৬৪ বছরে মারা যান প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর।
৬ জুলাই ২০২১, ০৬:৫৮ পূর্বাহ্ন

ফেরদৌসী রহমান: এমন শিল্পী যুগ যুগ পর একজন আসেন

ফেরদৌসী রহমান এ দেশের একজন সংগীত শিল্পীর নাম। বাংলা গানের প্রায় সব শাখায় তিনি বিচরণ করেছেন। বাংলা গানকে তিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। শিল্পী পরিবারে জন্ম তার। বাবা কিংবদন্তি সংগীতশিল্পী আব্বাস উদ্দিন। বাবার মুখ উজ্জ্বল করে তিনি নিজেই জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছেন। কেবল গায়িকা নন, গানের শিক্ষকও ফেরদৌসী রহমান। গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের সঙ্গে তার পথচলা।
২৮ জুন ২০২১, ১০:৪২ পূর্বাহ্ন