নায়িকা রোজিনা পরিচালিত প্রথম সিনেমায় নিরব-স্পর্শিয়া

খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করছেন। সরকারি অনুদানের রোজিনা পরিচালিত সিনেমার নাম ‘ফিরে দেখা’।
১৭ জানুয়ারি ২০২১, ০২:৫৪ অপরাহ্ন

অভিমানে কাঁদলেন সুচন্দা, পদক হাতে কাঁদলেন সোহেল রানা!

চলচ্চিত্রে অসামান্য অবদান রাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯-এ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন মাসুদ পারভেজ (সোহেল রানা) ও কোহিনূর আক্তার সুচন্দা। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে এই সম্মাননা পদক গ্রহণ করেছেন অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। কিন্তু, এক সপ্তাহ আগে শরীরে অস্ত্রোপচার হওয়ায় এই আয়োজনে অংশগ্রহণ করতে পারেননি সুচন্দা। তার পক্ষ থেকে তার কন্যা পদক গ্রহণ করেন।
১৭ জানুয়ারি ২০২১, ১২:২৬ অপরাহ্ন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান

প্রতিবছরের মতো এবারও রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রটি সাজানো হয়েছিল একটু ভিন্নভাবে। সিনেমা জগতের তারকাদের নতুন-পুরনো ছবিতে ছেয়ে গিয়েছিল চারপাশ। যেদিকে চোখ গেছে সিনেমার তারকাদের ছবি ও পোস্টার।
১৭ জানুয়ারি ২০২১, ০৯:১৩ পূর্বাহ্ন

মহানায়িকা সুচিত্রা সেনের অজানা ৫

মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবস আজ। ২০১৪ সালের ১৭ জানুয়ারি মারা যান এই কিংবদন্তি অভিনেত্রী। তার নামের সঙ্গেই জড়িয়ে আছে বাংলা সিনেমার অনেক ইতিহাস।
১৭ জানুয়ারি ২০২১, ০৮:০৮ পূর্বাহ্ন

‘মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়’ কণ্ঠশিল্পীর জন্মদিন আজ

বাংলা ব্যান্ড সঙ্গীতে ‘অবসকিউর’ স্মরণীয় হয়ে থাকবেন কালজয়ী কিছু গান দিয়ে। এই দলের মূল কান্ডারী সাঈদ হাসান টিপু। ১৯৬৭ সালের ১৬ জানুয়ারি খুলনায় জন্মগ্রহন করেন তিনি। আজ এই ব্যান্ড তারকার জন্মদিন। ৫৪ বছরে পা রাখলেন এই কণ্ঠশিল্পী।
১৬ জানুয়ারি ২০২১, ০৩:৩৮ অপরাহ্ন

আজীবন নিষিদ্ধ ‘নবাব এলএলবি’র পরিচালক অনন্য মামুন!

চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনকে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। তার পরিচালক সমিতির সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
১৬ জানুয়ারি ২০২১, ০২:২৯ অপরাহ্ন

দিলুর পরিবার প্রধানমন্ত্রীর সহায়তা প্রত্যাশা করছেন

হাসপাতালের আইসিইউতে থাকা জনপ্রিয় মঞ্চ ও নাট্যাভিনেতা মুজিবুর রহমান দিলুর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। দীর্ঘ দিন অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেতার পক্ষে এত টাকা দেওয়ার সামর্থ্য এখন নেই। তাই পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন। তারা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা চান।
১৬ জানুয়ারি ২০২১, ০২:০৫ অপরাহ্ন

যেভাবে দেখবেন ঢাকা চলচ্চিত্র উৎসবের সিনেমা

আজ থেকে শুরু হয়েছে ‘ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২১’। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- শ্লোগান নিয়ে পর্দা উঠেছে উৎসবের। আর তা চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। মুজিববর্ষ উপলক্ষে এবারের আসরটি উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি।
১৬ জানুয়ারি ২০২১, ১২:৩৬ অপরাহ্ন

২৯০ কোটি রুপি বাজেটের সিনেমায় হৃত্বিক-দীপিকা

বলিউডে এবার জুটি বেধে অভিনয় করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন। কিছুদিন আগে নিজের জন্মদিনে নতুন সিনেমা ‘ফাইটার’-এর কথা জানান হৃতিক। এতে হৃতিকের বিপরীতে দেখা যাবে দীপিকাকে।
১৫ জানুয়ারি ২০২১, ১২:৩০ অপরাহ্ন

সেন্সর পেয়েছে গিয়াসউদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’

‘মনপুরা’-খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘পাপ পুণ্য’ সেন্সর ছাড়পত্র পেয়েছে।
১৫ জানুয়ারি ২০২১, ০৯:০৮ পূর্বাহ্ন

‘চেনা চেনা লাগে তবু অচেনা’ শ্যামল মিত্রের জন্মদিন আজ

কিংবদন্তি কণ্ঠশিল্পী শ্যামল মিত্রের আজ জন্মদিন। ১৯২৯ সালের ১৪ জানুয়ারি পশ্চিমবঙ্গের গোহাটিতে জন্মগ্রহণ করেন তিনি। গানের পাশাপাশি একজন সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে পরিচিত ছিলেন তিনি।
১৪ জানুয়ারি ২০২১, ০২:৪৩ অপরাহ্ন

সিনেমার মাহিয়া মাহি মিউজিক ডিডিওতে মডেল

বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি এবার একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। সিনেমা বাইরে এই প্রথমবার তাকে মিউজিক ভিডিওর মডেল হিসেবে দেখা যাবে।
১৪ জানুয়ারি ২০২১, ১২:১৪ অপরাহ্ন

৭৩ দেশের ২২৬ সিনেমা নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২১’। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- শ্লোগান নিয়ে ১৬ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। এবারের আসরটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গ করা হয়েছে।
১৪ জানুয়ারি ২০২১, ১১:০১ পূর্বাহ্ন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান আসরে অংশ নেবেন যে তারকারা

আগামী ১৭ জানুয়ারি জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদান করা হবে। দেশের চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২৬টি বিভাগে চলচ্চিত্রের শিল্পীদের পুরস্কার দেওয়া হবে।
১৪ জানুয়ারি ২০২১, ০৯:৩৪ পূর্বাহ্ন

‘সেলিম আল দীনের চলা ফেরা ছিল সাধারণ, তিনি নিজে ছিলেন অসাধারণ’

বাংলা নাটকে নতুন ধারার প্রবর্তক নাট্যাচার্য সেলিম আল দীন। বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা তিনি। এছাড়াও, তিনি ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রাণপুরুষ।
১৪ জানুয়ারি ২০২১, ০৭:৩৯ পূর্বাহ্ন

সংশপ্তকের মালু হাসপাতালে

জনপ্রিয় অভিনেতা মুজিবুর রহমান দিলু অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
১৩ জানুয়ারি ২০২১, ০৪:০৬ অপরাহ্ন

হইচইয়ে আশফাক নিপুনের ‘কষ্টনীড়’

টেলিভিশন মিডিয়ায় গতবছর যে দুটি নির্মাণ বেশ প্রশংসিত হয়েছিল, তারমধ্যে অন্যতম হলো ‘ইতি মা’ ও ‘ভিকটিম’। এই দুটির নির্মাতা ছিলেন আশফাক নিপুন। অনেক কাজের ভিড়ে নিজেকে আলাদা করে পরিচিত করাতে পেরেছেন তিনি। এবার এই নির্মাতা ভারতীয় প্ল্যাটফর্মে হইচইয়ের জন্য নির্মাণ করেছেন ‘কষ্টনীড়’। যার স্ট্রিমিং হবে আগামী ১৫ জানুয়ারি।
১৩ জানুয়ারি ২০২১, ১০:২৫ পূর্বাহ্ন

ডিরেক্টরস গিল্ডের নির্বাচন ২৬ ফেব্রুয়ারি

টেলিভিশন নাট্যপরিচালকদের সবচেয়ে বড় সংগঠন ডিরেক্টরস গিল্ডের গঠনতন্ত্র অনুযায়ী গত বছরের ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। সে সময় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছিল। এবার সংগঠনটির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই নির্বাচন।
১৩ জানুয়ারি ২০২১, ১০:১৫ পূর্বাহ্ন

রিসাইকেলড উপকরণে এমদাদ হকের নতুন ব্র্যান্ড

খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার এমদাদ হক প্রায় ৪০ বছর ধরে দেশি উপকরণে পোশাক তৈরি ও ডিজাইন করে আসছেন। সম্প্রতি তিনি ‘এমদাদ’ নামে তার নিজস্ব ব্রান্ড নিয়ে এসেছেন অনলাইনে। এই ব্রান্ডের পণ্য তৈরিতে ব্যবহার করা হয়েছে রিসাইকেল করা সুতা।
১৩ জানুয়ারি ২০২১, ০৮:৪০ পূর্বাহ্ন

বিয়ে করলেন হাবিব ওয়াহিদ

বিয়ে করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। বিয়ের বিয়ষটি আজ মঙ্গলবার হাবিব নিজেই দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তার স্ত্রীর নাম আফসানা চৌধুরী শিফা।
১২ জানুয়ারি ২০২১, ০৭:১৬ পূর্বাহ্ন