দীপিকার ইনস্টাগ্রাম-টুইটার পোস্ট উধাও

নতুন বছর শুরুতেই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট থেকে সমস্ত ছবি-ভিডিও ও স্ট্যাটাস সরে গেছে।
১ জানুয়ারি ২০২১, ১০:০০ পূর্বাহ্ন

২০২১: ঢাকার চলচ্চিত্রে প্রত্যাশা

ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে কিছুতেই কাটছে না হতাশার মেঘ। ২০২০ সালে মুক্তি পেয়েছে মাত্র ১৫টি চলচ্চিত্র। করোনা মহামারির কারণে বড় বাজেটের ছবিগুলো মুক্তি দেওয়ার সাহস পাননি প্রযোজক-পরিচালকরা। নতুন বছরের দিকেই এখন সবাই তাকিয়ে।
১ জানুয়ারি ২০২১, ০৭:৫৫ পূর্বাহ্ন

শোবিজ অঙ্গনের যাদের হারিয়েছি

বিশ্বজুড়ে চলছে করোনা মহামারির প্রভাব। তাই ২০২০ ছিল সবকিছু মিলিয়ে বিষাদের। শোবিজ অঙ্গনের অনেককেই হারাতে হয়েছে এ বছর। কিন্তু, তারা হারিয়ে গেলেও থেকে গেছে তাদের সৃষ্টি। দুই বাংলার তেমন কিছু গুণীজনকে নিয়ে এই আয়োজন।
৩১ ডিসেম্বর ২০২০, ১২:৪৮ অপরাহ্ন

‘মনস্টার হান্টার’ স্টার সিনেপ্লেক্সে

বছরের প্রথম দিনে স্টার সিনেপ্লেক্স দর্শকদের জন্যে আনছে হলিউডের আলোচিত সিনেমা ‘মনস্টার হান্টার’।
৩১ ডিসেম্বর ২০২০, ০৬:৪৮ পূর্বাহ্ন

হিন্দি সিনেমা আমদানিতে ৩ সংগঠন একমত!

করোনা মহামারিতে চলচ্চিত্র শিল্পে অনেকটা ধস নেমেছে। দেশের প্রেক্ষাগৃহে চালানের মতো তেমন কোনো ভালো সিনেমা নির্মাণ হচ্ছে না। তই, সিনেমা সংকট ও দর্শক সংকট কাটাতে বাংলাদেশের সিনেমা হলগুলোতে বিদেশি ছবি চালানোর প্রস্তাব করেছেন হল মালিকরা৷ সিনেমা হলকে বন্ধের কবল থেকে বাঁচাতে এর বিকল্প নেই বলে তাদের মত৷
৩০ ডিসেম্বর ২০২০, ০৩:১৪ অপরাহ্ন

‘দ্য গ্রেভ’ লস অ্যাঞ্জেলেসে

গাজী রাকায়েত পরিচালিত ‘দ্য গ্রেভ’ সিনেমাটি এবার আন্তর্জাতিক বাজারে যাচ্ছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে সিনেমাটি মুক্তি পাচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে।
৩০ ডিসেম্বর ২০২০, ১২:৫২ অপরাহ্ন

২০২০: কেমন ছিল দেশের সংগীতাঙ্গন

করোনা মহামারির কারণে থমকে আছে সারাবিশ্ব। ২০২০ সালে দেশের সংগীতাঙ্গন থমথমে ছিল। চলতি বছরের মার্চ থেকে প্রায় আট মাস বন্ধ ছিল সব ধরনের কনসার্ট। ফলে অনেক মিউজিশিয়ান, সাউন্ড ব্যবসায়ী, কণ্ঠশিল্পী বদলে ফেলেছেন তাদের দীর্ঘদিনের পেশা।
৩০ ডিসেম্বর ২০২০, ১০:৩০ পূর্বাহ্ন

বছরের শেষ দিন দেখা যাবে জয়ার পুরস্কারপ্রাপ্ত ছবি

বাংলাদেশের অ্যাপে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ছবি ‘রবিবার’। ছবিতে তার বিপরীতে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রথমবারের মতো এক পর্দায় দেখা যাবে তাদের।
২৯ ডিসেম্বর ২০২০, ০৯:১৯ পূর্বাহ্ন

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী অপি করিম

অভিনেত্রী অপি করিম কন্যাসন্তানের মা হয়েছেন। তার ঘরে এসেছে নতুন অতিথি।
২৮ ডিসেম্বর ২০২০, ০১:২০ অপরাহ্ন

হাসপাতাল থেকে বাসায় সুপারস্টার রজনীকান্ত

তামিল সুপারস্টার রজনীকান্ত হাসপাতাল থেকে বাসায় ফিরে বিশ্রামে রয়েছেন। বাসায় অন্তত আরও সাত দিন তাকে বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
২৮ ডিসেম্বর ২০২০, ০৫:৫৩ পূর্বাহ্ন

জন্মদিনে বাসভবনের সামনে ভক্তদের জড়ো না হওয়ার আহ্বান সালমানের

বলিউড সুপার স্টার সালমান খান জন্মদিনে ভক্তদের তার বাসভবন গ্যালাক্সির বাইরে জড়ো না হওয়ার আহ্বান জানিয়েছেন।
২৬ ডিসেম্বর ২০২০, ০২:৩২ অপরাহ্ন

আইসিইউতে জিনাত বরকতুল্লাহ

খ্যাতিমান নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন।
২৬ ডিসেম্বর ২০২০, ০১:৪৮ অপরাহ্ন

২০২০ সাল: বাংলা সিনেমার জন্য ভয়ংকর এক বছর

করোনাভাইরাস মহামারি শুরুর আগে ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত মাত্র পাঁচটি বাংলা সিনেমা মুক্তি পেয়েছিল। ছবিগুলো হলো- ‘জয় নগরের জমিদার’, ‘গণ্ডি’, ‘বীর’, ‘হলুদবনি’ ও ‘শাহেনশাহ’। এর মধ্যে শাকিবের সিনেমা কিছুটা ব্যবসা করতে পেরেছে। এরপরেই শুরু হয় করোনা মহামারির প্রকোপ, থমকে যায় বিশ্ব।
২৬ ডিসেম্বর ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন

আবদুল কাদের আইসিইউতে

দুদিন আগেও জনপ্রিয় টিভি অভিনেতা আবদুল কাদেরের শারীরিক অবস্থা ভালো ছিল। পরিবারের সদস্যরা আশার আলো দেখছিলেন তাকে নিয়ে। কিন্তু, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
২৫ ডিসেম্বর ২০২০, ০৩:৫৯ অপরাহ্ন

সিনেমার সংলাপে পুলিশকে হেয় করার অভিযোগে পরিচালক ও অভিনেতা গ্রেপ্তার

‘নবাব এলএলবি’ সিনেমার একটি দৃশ্যের সংলাপে পুলিশকে হেয় করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় ছবির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
২৫ ডিসেম্বর ২০২০, ০২:২৯ অপরাহ্ন

হাসপাতালে ভর্তি রজনীকান্ত

তামিল সুপারস্টার রজনীকান্তকে আজ শুক্রবার সকালে হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বিষয়টি জানায়।
২৫ ডিসেম্বর ২০২০, ১০:২৭ পূর্বাহ্ন

৫৬ বছরে বিটিভি, নতুন প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করার চেষ্টা

আজ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পা রাখল ৫৬ বছরে। ১৯৬৪ সালের আজকের দিনে ঢাকার তৎকালীন ডিআইটি ভবনের নিচতলায় টেলিভিশন চ্যানেলটির যাত্রা শুরু হয়েছিল।
২৫ ডিসেম্বর ২০২০, ০৮:৫৯ পূর্বাহ্ন

‘মুশকান জুবেরীর প্রেমে হাবুডুবু খাচ্ছি’

বাংলাদেশের লাক্স-তারকা আজমেরী হক বাঁধন ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন। এর পরিচালক সৃজিত মুখার্জি। ওয়েব সিরিজের কেন্দ্রীয় মুশকান জুবেরী চরিত্রে অভিনয় করছেন বাঁধন।
২৫ ডিসেম্বর ২০২০, ০৬:২৫ পূর্বাহ্ন

অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা আলাউদ্দিন আলীর জন্মদিন আজ

বাংলা গান তথা বাংলা চলচ্চিত্র গানের কিংবদন্তি নাম আলাউদ্দিন আলী। একইসঙ্গে সুরকার, সংগীত পরিচালক ও গীতিকার হিসেবে বাংলা গানকে সমৃদ্ধ করেছেন তিনি। ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন আলাউদ্দিন আলী। আজ আলাউদ্দিন আলীর ৬৮তম জন্মদিন। মৃত্যুর পর এটিই তার প্রথম জন্মদিন।
২৪ ডিসেম্বর ২০২০, ১২:০১ অপরাহ্ন

অভিনেতা-নাট্যকার মান্নান হীরা মারা গেছেন

দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যকার মান্নান হীরা মারা গেছেন। আজ ২৩ ডিসেম্বর বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
২৩ ডিসেম্বর ২০২০, ০৩:৪২ অপরাহ্ন