চলে গেলেন সংগীত পরিচালক সেলিম আশরাফ
‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা/ দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না’ জনপ্রিয় দেশাত্মবোধক এই গানের সুরকার ও সংগীত পরিচালক সেলিম আশরাফ মারা গেছেন। আজ সোমবার রাত ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২ মার্চ ২০২০, ০৪:২৯ পূর্বাহ্ন
‘সবচেয়ে সেরা অভিনয়টা এখনো করতে পারিনি’
নাট্যজন মামুনুর রশীদ এ দেশের মঞ্চ নাটককে সমৃদ্ধ করেছেন। স্বাধীনতার পরপরই তিনি মঞ্চ নাটক শুরু করেন। প্রতিষ্ঠা করেন আরণ্যক নাট্যদল। তার দলের নাটক নিয়ে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বহু দেশে গেছেন মামুনুর রশীদ। পাশাপাশি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করে আসছেন দীর্ঘ দিন ধরে।
২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২১ পূর্বাহ্ন
আমার সঙ্গে সালমানের একটা অন্যরকম ভাইবোন টাইপের সম্পর্ক ছিল: শাবনূর
সালমান শাহ’র মৃত্যুর প্রায় দুই যুগ পর পিবিআইয়ের প্রতিবেদনে এসেছে শাবনূরের নাম। এ নিয়ে আবারও তর্ক-বিতর্ক। গতকাল বুধবার শাবনূর কথা বলেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫০ পূর্বাহ্ন
শাবনূরের সঙ্গে সালমানের যে ঘনিষ্ঠতার কথা বলা হচ্ছে সেটা অতটা না: সামিরা
চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুরহস্য নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া প্রতিবেদন খুব একটা আনন্দেরও না আবার বেদনারও না বলে উল্লেখ করেছেন সালমান শাহ হত্যার অভিযুক্ত আসামি ও সাবেক স্ত্রী সামিরা।
২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০০ পূর্বাহ্ন
১৬ বছর পর আবার ‘ফ্রেন্ডস’
প্রায় ১৬ বছর পর নতুন পর্ব নিয়ে আসছে জনপ্রিয় আমেরিকান টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’। শুক্রবার স্ট্রিমিং সার্ভিস এইচবিও ম্যাক্সের জন্য নতুন একটি পর্ব তৈরির কথা জানিয়েছে ওয়ার্নার মিডিয়া। আগামী মে মাসে এইচবিও ম্যাক্সে দেখা যাবে এই বিশেষ পর্ব।
২২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন
সারাদেশে এখন সিনেমা হল মাত্র ৭০টি!
দেশে সচল সিনেমা হলের সংখ্যা কমতে কমতে ৭০টিতে এসে দাঁড়িয়েছে। দু-তিন বছর আগেও সিনেমা হলের সংখ্যা ছিল ২৫০।
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৮ পূর্বাহ্ন
আমি ঢাকায় নিজের বাসায় আছি: বুবলী
শবনম বুবলীর খোঁজ নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল, বীর ছবির আইটেম গানের শুটিংয়ে গত মাসে এফডিসিতে। এরপর থেকে তার হদিস পাওয়া যাচ্ছিল না। তবে সচল ছিল মুঠোফোন ও ফেসবুকের ফ্যানপেজ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বুবলী টেলিফোনে ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন বুবলী।
২০ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪৬ অপরাহ্ন
নিহত ৩, অল্পের জন্য রক্ষা পেলেন কমল হাসান
চেন্নাইয়ে ‘ইন্ডিয়ান-২’ ছবির শুটিং চলাকালে লাইট সেটআপ ভেঙে ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন পরিচালক শঙ্কর।
২০ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৩ পূর্বাহ্ন
নায়ক-রাজনীতিক তাপস পালের চিরবিদায়
জনপ্রিয় অভিনেতা তাপস পাল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। আজ মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তৃণমূল কংগ্রেসের এই সংসদ সদস্য গত দুই বছর ধরে হৃদরোগে ভুগছিলেন।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৬ পূর্বাহ্ন
ভালোবাসায় কোনো কাঁটাতার নেই
ভালোবেসে বিয়ে করেছেন কলকাতার চিত্রপরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের মডেল, অভিনেত্রী, উপস্থাপক রাফিয়াথ রশিদ মিথিলা। দুজনের ভালোবাসা কোনো কাঁটাতার মানেনি। সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে বিশেষ এক আড্ডায় উপস্থিত হয়েছিলেন তারা দুজন। সেই আড্ডায় বলেছেন বিয়ের আগে প্রেমপর্বের কথা, বোঝাপড়া, বিয়ে, আগামী দিনের পরিকল্পনাসহ অনেক কিছু।
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন
‘কী চমৎকার দেখা গেলো’
ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে কাজী হায়াৎ পরিচালিত এবং শাকিব খান অভিনীত ‘বীর’। দেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। সেই কারণে সিনেমা হলগুলোতে ছিলো উৎসবের আমেজ। মুক্তি পাওয়া ‘বীর’র গল্পটা চিত্রসমালোচনায় এড়িয়ে যাওয়া হলো মুক্তি পাওয়ার জন্য।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৭ পূর্বাহ্ন
‘মুভি মোঘল’ জাহাঙ্গীর খানের মৃত্যু
বাংলাদেশের চলচ্চিত্রে সত্তর-আশির দশকের কালজয়ী অনেক ছবির প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান আর নেই। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৯ পূর্বাহ্ন
অমিতাভের অমৃতবাণী
“কেউ যদি আপনার কাজ নিয়ে সন্দেহ প্রকাশ করেন, গুরুত্ব দেবেন না। সন্দেহ করা হয় সোনার মতো মূল্যবান জিনিসে, কয়লার মতো জিনিসে নয়”, অমিতাভ বচ্চন গতকাল এ কথা লিখেছেন নিজের টুইটারে।
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৬ অপরাহ্ন
ভালোবাসা দিবসে টেলিভিশনে বহুমাত্রিক প্রেমের গল্প
আজ বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে বর্ণিল আয়োজনে বহুমাত্রিক প্রেমের কয়েকটি নাটক প্রচারিত হবে টেলিভিশন চ্যানেলে। কিছু নাটকের তথ্য নিচে তুলে ধরা হলো।
১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৫ পূর্বাহ্ন
পুরনো গান নতুন করে
'আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন’- শ্রোতাপ্রিয় এই গানটি ‘আমি সেই মেয়ে’ ছবিতে গেয়েছিলেন ভারতের কণ্ঠশিল্পী কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি। সেই গান আবার নতুন করে গাইলেন কণ্ঠশিল্পী কিশোর ও ঝিলিক।
১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৬ অপরাহ্ন
‘শাকিব খান তার টাকায় আমাকে কাজের সুযোগ দিয়েছেন’
বছরখানেক আগে বার্ধক্যজনিত রোগে খুব অসুস্থ ছিলেন কাজী হায়াৎ। তখন ভাবেননি সুস্থ হয়ে আবার সিনেমা নির্মাণের সুযোগ পাবেন!
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪১ পূর্বাহ্ন
‘ফরীদিকে ভীষণ মিস করি’
এদেশে তার মতো মেধাবী অভিনেতা কমই এসেছেন। তার জীবদ্দশায় এই কথাটি নানা সময় তার সহকর্মীরাই স্বীকার করেছেন। সব মাধ্যমে সফলতার সঙ্গে কাজ করে যাওয়ার দৃষ্টান্ত কম শিল্পীই রেখে যেতে পারেন। হুমায়ুন ফরীদি পেরেছিলেন।
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৫ পূর্বাহ্ন
জোকারের হাতে দুই অস্কার
সূর্যের আলোয় ঝলমলে সিঁড়ি বেয়ে নাচতে নাচতে নামছেন একজন ব্যর্থ কমেডিয়ান। মুখভর্তি মেকআপ, ঠোঁটে সিগারেট। আবহসংগীতে বাজছে আনন্দের সুর। কয়েক ধাপ এগুতেই সিঁড়িতে ছায়া এসে পড়লো। আবহসংগীত পাল্টে গেল করুণ সুরে। তখনও নাচ থামেনি জোকারের। এইমাত্র খুন করে এসেছে যে।
১২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৯ পূর্বাহ্ন
মুহম্মদ জাফর ইকবালের গান-গল্পে চলচ্চিত্র
পরিচালক আবু রায়হান জুয়েল সরকারি অনুদানের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’র কাজ শুরু করতে যাচ্ছেন। সিনেমাটির জন্য প্রথমবারের মতো গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। তার লেখা ‘রাতুলের দিন রাতুলের রাত’ উপন্যাস অবলম্বনে তৈরি করা হচ্ছে সিনেমাটি।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৬ পূর্বাহ্ন
‘প্রথম অভিনয়ের সুযোগ পাই আরেকজনের বিকল্প হিসেবে’
মঞ্চ নাটক দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিম। প্রথমে অভিনয় শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থিয়েটারে। ওই সময়েই ঢাকা থিয়েটারে যোগ দিয়ে মঞ্চে নিয়মিত অভিনয় শুরু করেন। আজও নিয়মিত অভিনয় করছেন ঢাকা থিয়েটারের হয়ে। পাশাপাশি অভিনয় করেছেন টিভি নাটক, সিনেমায়। নিজে নাটকও পরিচালনা করেছেন।
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩১ অপরাহ্ন