চার বছর পেরিয়ে বিয়ের কথা স্বীকার করলেন মম
জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীনের বিয়ের গুঞ্জনের খবর অবশেষে সত্য প্রমাণিত হলো। দীর্ঘদিন নিজেদের ভালো বন্ধু বলে দাবি করে আসছিলেন দুজন।
২০ নভেম্বর ২০১৯, ১০:৫৩ পূর্বাহ্ন
‘সবকিছুর বাজেট বাড়ে অথচ নাটকের বাজেট কমে’
আফসানা মিমির অভিনয় জীবন শুরু থিয়েটার দিয়ে। এরপর টিভি নাটকে। টিভি নাটকে নব্বই দশকের কয়েকজন জনপ্রিয় তারকা অভিনেত্রীদের একজন তিনি। দীর্ঘদিন অভিনয় করার পর নাটক পরিচালনায় সম্পৃক্ত হন। কাছের মানুষ ধারাবাহিকটি পরিচালনা করে নাট্যপরিচালক হিসেবে আলোচনায় আসেন। এছাড়া অনেক নাটক পরিচালনা করেছেন তিনি। নতুন সিনেমাতেও অভিনয় করছেন। এসব নিয়েই তিনি কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
১৯ নভেম্বর ২০১৯, ০৯:১০ পূর্বাহ্ন
‘অন্যকে খুশি করতে গিয়ে নিজের ভালোলাগাটা বিসর্জন দেইনি’
কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। তার কণ্ঠের গান শ্রোতারা পছন্দ করেন সবসময়। জনপ্রিয় কণ্ঠশিল্পী তার সংগীতে সফলতার সংজ্ঞা, অনুপ্রেরণা আর নতুন কণ্ঠশিল্পীদের জন্য প্রয়োজনীয় অনেক কথা বলেছেন দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে।
১৮ নভেম্বর ২০১৯, ০৬:০১ পূর্বাহ্ন
বুবলির নায়ক নিরব
অবশেষে শাকিব খানের বাইরে অন্য নায়কের সঙ্গে অভিনয় দেখা যাবে নায়িকা শবনম বুবলিকে। সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
১৭ নভেম্বর ২০১৯, ১১:৩৩ পূর্বাহ্ন
ভাঙল সুরের মেলা
‘শেকড়ের গানে বিশ্বব্যাপী পৌঁছে যাক শান্তির বার্তা’- এমন প্রত্যাশা নিয়েই শেষ হলো ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের পঞ্চম আসর।
১৭ নভেম্বর ২০১৯, ০৫:৫৪ পূর্বাহ্ন
‘গান না থামিয়ে আমি মাছিটা গিলে ফেললাম’
চার বছর বয়সে গান শেখা শুরু, ছয় বছর বয়সে প্রথম স্টেজে গান পরিবেশন, নয় বছর বয়সে আন্তঃস্কুল সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ। সেই প্রতিযোগিতায় বাজিমাত অর্থাৎ প্রথমস্থান অধিকার। মাত্র বারো বছর বয়সে প্রথম প্লেব্যাক করেন পাকিস্তানি চলচ্চিত্রে। সেটিও ১৯৬৫ সালের কথা। সেই যে শুরু, চলছে এখনো। তার কণ্ঠের জাদু দিয়ে শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের কোটি দর্শককে এখনো সুরের আবেশে ভাসিয়ে যাচ্ছেন।
১৭ নভেম্বর ২০১৯, ০৫:৩৯ পূর্বাহ্ন
আবারও মঞ্চ নাটক নির্দেশনায় হৃদি হক
শিল্পী পরিবারের মানুষ হৃদি হক। বাবা খ্যাতিমান অভিনেতা ড. ইনামুল হক এবং মা অভিনেত্রী লাকী ইনাম এর বড় মেয়ে হৃদি হক অভিনয় ছাড়াও টিভি নাটক পরিচালনা করেন, টিভি নাটক লিখেন, মঞ্চে অভিনয় করেন, মঞ্চ নাটক পরিচালনা করেন।
১৬ নভেম্বর ২০১৯, ১২:৫২ অপরাহ্ন
দেশ-বিদেশের লোকজ সুরের মেলবন্ধন
‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট ২০১৯’ তিনদিনের এই উৎসবের দ্বিতীয় দিনেও যেনো মাটির গানে মেতে উঠলো উপস্থিত দর্শক শ্রোতারা। একদিকে স্বদেশের হৃদয় জাগানিয়া গান, অন্যদিকে পাকিস্তান ও মালির লোকজ সুরে যেনো মেলবন্ধন গড়ে উঠলো গতকাল (১৫ নভেম্বর) রাতের লোক সংগীত উৎসব মঞ্চে।
১৬ নভেম্বর ২০১৯, ০৭:১৮ পূর্বাহ্ন
‘রূপবান’ এদেশ থেকে উর্দু সিনেমাকে তাড়িয়ে দিয়েছিলো: সুজাতা
৬০ দশকের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা সুজাতা। তার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য সুপারহিট সিনেমা। কেবলমাত্র ‘রূপবান’ সিনেমা দিয়েই তিনি বহু বছর আলোচনায় ছিলেন। তাকে বলা হত ‘রূপবান কন্যা’। ‘অবুঝ মন’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘এতটুকু আশা’, ‘আয়না’, ‘অবশিষ্ট’, ‘ছুটির ঘণ্টা’, ‘আলোর মিছিল’, ‘গাজী কালু চম্পাবতী’সহ আরও কতোই না ব্যবসাসফল সিনেমার নায়িকা ছিলেন তিনি। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্যে পাচ্ছেন আজীবন সম্মাননা। ডেইলি স্টার অনলাইনকে এক সাক্ষাৎকারে সুজাতা বলেন, ‘রূপবান’ এদেশ থেকে উর্দু সিনেমাকে তাড়িয়ে দিয়েছিলো।
১৫ নভেম্বর ২০১৯, ১০:৩৫ পূর্বাহ্ন
সুরের মূর্ছনায় মাতলো শহর
সুরের মূর্ছনায় মেতে উঠলো রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়াম। কার্তিকের জোছনামাখা রাতে শুরু হওয়া শেকড়লগ্ন গান ও নৃত্যের জমজমাট সমাহার মুগ্ধতা ছড়ায় দর্শক-শ্রোতাদের মনে।
১৫ নভেম্বর ২০১৯, ০৪:৫৯ পূর্বাহ্ন
১৫ বছর পর মঞ্চ নাটক পরিচালনায় আজিজুল হাকিম
টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম বহু বছর ঢাকার মঞ্চ নাটকে অভিনয় করেছেন। সেটা আরণ্যক নাট্যদলে।
১৪ নভেম্বর ২০১৯, ০৪:৩৩ অপরাহ্ন
পুলিশ কর্মকর্তা তৌহিদ ইথুনের নতুন গানের মিউজিক ভিডিও
‘আমার দিন খারাপের দিনে’ শিরোনামে পুলিশ কর্মকর্তা ও সঙ্গীত শিল্পী তৌহিদ ইথুনের নতুন একটি মৌলিক গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে ইউটিউব চ্যানেল টি-মিউজিক এর ব্যানারে।
১৪ নভেম্বর ২০১৯, ০৩:০৪ অপরাহ্ন
ফোকফেস্টের পঞ্চম আসর মাতাবেন যারা
আজ ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের পঞ্চম আসর। তিনদিনব্যাপী এ আয়োজন চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শকরা উপভোগ করবেন বিভিন্ন দেশের লোকসংগীত।
১৪ নভেম্বর ২০১৯, ০৭:১৩ পূর্বাহ্ন
‘নাটকে যা প্রকাশ করতে পারি না, তা ছবিতে প্রকাশ করি’
বিপাশা হায়াত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। তিনি দর্শক নন্দিত অভিনয় শিল্পী, একই সঙ্গে একজন চিত্রশিল্পীও। নাট্যকার হিসেবেও সফল। এখন অভিনয়ে সময় কম দিয়ে তিনি ছবি আঁকছেন বেশি। এছাড়াও, প্রথমবারের মতো সিনেমার জন্য একটি স্ক্রিপ্ট লিখছেন। এসব নিয়ে ডেইলি স্টার অনলাইনের সঙ্গে কথা হয় বিপাশা হায়াতের।
১৪ নভেম্বর ২০১৯, ০৬:০৩ পূর্বাহ্ন
তামিল শিখতে বেগ পাচ্ছেন কঙ্গনা
কঙ্গনা রানাওয়াত অভিনয় করছেন আরও একটি জীবনীচিত্রে। এতে তাকে দেখা যাবে ভারতের তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায়। এর জন্যে তাকে তামিল ভাষা শিখতে হচ্ছে।
১৪ নভেম্বর ২০১৯, ০৫:২২ পূর্বাহ্ন
সিঙ্গেল কী না বিষয়টি গোপন রাখতে চাই: হাবিব ওয়াহিদ
কয়েকদিন আগে হাবিব ওয়াহিদের নতুন গান ‘আবার কোনোদিন’ প্রকাশিত হয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল এইচ ডব্লিউ প্রডাকশন হাউসের ব্যানারে। প্রকাশিত নতুন গানের পাশাপাশি ভালোলাগা-মন্দলাগা ও নানান বিষয় নিয়ে দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে কথা বলেছেন হাবিব ওয়াহিদ।
১৩ নভেম্বর ২০১৯, ১০:৪০ পূর্বাহ্ন
কেটি পেরির জন্যে করণ জোহরের পার্টি
তৃতীয়বারের মতো ভারতে গেলেন আমেরিকান পপতারকা কেটি পেরি। তার সম্মানে একটি বিশেষ পার্টির আয়োজন করতে যাচ্ছেন করণ জোহর।
১৩ নভেম্বর ২০১৯, ০৬:৪৫ পূর্বাহ্ন
৭১তম জন্মদিনে হুমায়ূন আহমেদ
নন্দিত লেখক, জনপ্রিয় নাট্যকার এবং চলচ্চিত্রকার, হিমু ও মিসির আলীর স্রষ্টা হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন আজ (১৩ নভেম্বর)। জীবদ্দশায় তুমুল জনপ্রিয়তা দেখে যাওয়ার সৌভাগ্য হয়েছিলো তার। বাংলাদেশে তার মতো জনপ্রিয় লেখক কমই এসেছেন। সৌভাগ্যের সোনার কাঠি নিয়ে জন্ম নেওয়া একজন লেখক তিনি। লেখালেখি ছাড়া নাটক ও সিনেমা, যেখানেই নাম লিখিয়েছেন, সাফল্য তাকে ছুঁয়ে গেছে।
১৩ নভেম্বর ২০১৯, ০৫:১৫ পূর্বাহ্ন
কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না আলাউদ্দিন আলীকে
ক্যান্সার আক্রান্ত খ্যাতিমান সংগীত পরিচালক আলাউদ্দিন আলীকে ব্যাংককের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শারীরিক দুর্বলতার কারণে তার কেমোথেরাপি শুরু করতে পারেননি চিকিৎসকরা।
১২ নভেম্বর ২০১৯, ১০:৪৮ পূর্বাহ্ন
যে রূপে আগে দেখা যায়নি তাকে
আদভাইত চৌহান পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অভিনয় করছেন আমির খান এবং কারিনা কাপুর খান। সিনেমার সেট থেকে লাল সিং চাড্ডা চরিত্রে আমির খানের নতুন রূপ দেখা যায়।
১২ নভেম্বর ২০১৯, ০৯:৩২ পূর্বাহ্ন