স্বর্ণালী দিনের নায়িকারা
সাদাকালো যুগের সিনেমাকে বলা হয়ে থাকে স্বর্ণালী দিনের সিনেমা। সেই সময়ের নায়ক–নায়িকাদের বলা হয়ে থাকে স্বর্ণালী দিনের নায়িকা, স্বর্ণালী দিনের নায়ক। প্রযুক্তির ব্যবহার বাড়লেও, সাদাকালো যুগের সিনেমার চাহিদা রয়ে গেছে আগের মতোই। স্বর্ণালী দিনের সিনেমাগুলোর আবেদন কমেনি। সেইসব দিনের সিনেমার নায়িকাদের নিয়েই এ ফিচার।
২১ অক্টোবর ২০১৯, ১০:৩৫ পূর্বাহ্ন
অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু লাইফ সাপোর্টে
হুমায়ুন সাধু একাধারে একজন অভিনেতা, নাট্যপরিচালক ও নাট্যকার। গুরুতর অসুস্থ হয়ে তিনি এখন রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
২১ অক্টোবর ২০১৯, ০৮:২৮ পূর্বাহ্ন
শেষের কবিতার অমিত হতে চাই: অপূর্ব
টিভি নাটকের অসম্ভব জনপ্রিয় তারকা অভিনেতা অপূর্ব। তার সমসাময়িকরা সিনেমায় কাজ করলেও তাকে কেবল টিভি নাটকেই দেখা যায়। বিশেষ করে রোমান্টিক নায়ক হিসেবে আলাদা একটা অবস্থান গড়ে নিয়েছেন অনেক আগেই। তার অভিনীত বড় ছেলে নাটকটি গেলো কয়েক বছরের আলোচিত নাটকগুলোর একটি। চলতি সময়ে বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত চারটি ধারাবাহিক প্রচার হচ্ছে। এসব নিয়ে অপূর্ব দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন।
২১ অক্টোবর ২০১৯, ০৭:৪৬ পূর্বাহ্ন
পেশাদার ফটোগ্রাফার সজল!
টিভি নাটকের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা সজল এখন নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার নতুন সিনেমার নাম ‘জ্বিন’। এটি পরিচালনা করছেন নাদের চৌধুরী।
২০ অক্টোবর ২০১৯, ১০:৩৭ পূর্বাহ্ন
পানির মডেল সাকিব
বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সুপারস্টার সাকিব আল হাসান মডেল হিসেবেও জনপ্রিয়। বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছেন তিনি।
২০ অক্টোবর ২০১৯, ০৮:১৭ পূর্বাহ্ন
একঝাঁক তারকা নিয়ে নতুন ‘স্টার সিনেপ্লেক্স’ উদ্বোধন
শাকিব খান, রোজিনা, ফেরদৌস, নিরব, সাইমন, তারিক আনাম খানসহ একঝাঁক তারকা নিয়ে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে উদ্বোধন হলো স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা।
২০ অক্টোবর ২০১৯, ০৭:৪৯ পূর্বাহ্ন
পরিবর্তিত পৃথিবীতে দরকার দ্বিতীয় গান্ধী: শাহরুখ
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম মহাতারকা শাহরুখ খান বলেছেন, বদলাতে থাকা বিশ্ব পরিস্থিতিতে মহাত্মা গান্ধীর সঙ্গে ভারত ও পৃথিবীর নতুন করে পরিচয় করানো দরকার।
২০ অক্টোবর ২০১৯, ০৬:৪৩ পূর্বাহ্ন
‘আশা করি, শাকিব-নুসরাত জুটি দর্শকরা গ্রহণ করবেন’
নুসরাত ফারিয়া দুই বাংলার একজন জনপ্রিয় নায়িকা। বাংলাদেশ ও ভারতে তার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। ভারতে প্রথম ‘আশিকী’ সিনেমায় অভিনয় করেন নায়ক অংকুশ এর বিপরীতে। এবারও অংকুশ এর বিপরীতে নতুন একটি সিনেমা করছেন নুসরাত। বাংলাদেশেও নতুন একটি সিনেমার শুটিং কিছুটা শেষ করেছেন তিনি। এ মাসেই আবারও ভারত যাবেন নতুন সিনেমার বাকি কাজ শেষ করতে।
২০ অক্টোবর ২০১৯, ০৬:৪২ পূর্বাহ্ন
স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখার উদ্বোধন আজ
স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা আগামীকাল দর্শকের জন্য খুলে দেওয়া হবে। রাজধানীর মহাখালীতে নবনির্মিত এসকেএস (সেনাকল্যাণ সংস্থা) টাওয়ারে চালু হচ্ছে তা।
১৯ অক্টোবর ২০১৯, ১০:৩২ পূর্বাহ্ন
ভালো গল্প হলে দর্শকরা অবশ্যই প্রেক্ষাগৃহে যান: পূর্ণিমা
পূর্ণিমা ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা। অভিনয় ক্যারিয়ারে অনেক সফল সিনেমা উপহার দিয়েছেন। সিনেমার পাশাপাশি উপস্থাপনা করেও প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ বিশেষ সময়ে নাটকেও দেখা যায় তাকে। এখন নতুন দুটি সিনেমায় অভিনয় করছেন। সেসব নিয়ে পূর্ণিমা কথা বলেছেন ডেইলি স্টারের সঙ্গে।
১৯ অক্টোবর ২০১৯, ১০:০৮ পূর্বাহ্ন
একজন অভিনয়শিল্পীর কাছে অভিনয়টাই আসল: জাহিদ হাসান
জাহিদ হাসান নব্বই দশক থেকে এদেশের টিভি নাটকে অভিনয় করছেন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তার ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক রয়েছে। পাশাপাশি নাটক পরিচালনাও করছেন।
১৯ অক্টোবর ২০১৯, ০৯:৩১ পূর্বাহ্ন
এফডিসিতে পুলিশ মোতায়েন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএফডিসিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পুলিশ সদস্যদের এফডিসির গেট পাহারা দিতে দেখা যাচ্ছে।
১৯ অক্টোবর ২০১৯, ০৭:৪১ পূর্বাহ্ন
আমাদের লিজেন্ডারি শিল্পীরা কখনোই সমিতির নির্বাচন নিয়ে এমনটি করেননি: শাকিব খান
শাকিব খান ঢাকার সিনেমার সবচেয়ে জনপ্রিয় ও ব্যস্ত নায়ক। প্রায় ২০ বছর ধরে ঢাকাই সিনেমার নায়ক তিনি। এখনো তার সিনেমা মানেই দর্শকদের হলে আসা। তার হাতে সব সময়েই নতুন সিনেমা দেখা যায়। অভিনয় ছাড়াও তিনি প্রযোজনা করছেন নতুন নতুন সিনেমা। এক সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত সভাপতিও ছিলেন তিনি।
১৮ অক্টোবর ২০১৯, ১০:১৩ পূর্বাহ্ন
নেপালে ৪ নাটকের শুটিংয়ে অপর্ণা
লাক্স-চ্যানেল আই সুপারস্টার অপর্ণা ঘোষ ‘ভুবন মাঝি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। যদিও তিনি টিভি নাটকই বেশি করছেন। তবে, মাঝে-মধ্যে সিনেমাতেও অভিনয় করছেন তিনি।
১৮ অক্টোবর ২০১৯, ১০:০৮ পূর্বাহ্ন
আইয়ুব বাচ্চুর স্মরণে ‘স্মৃতিদহন’
দেশ-সেরা ব্যান্ড-তারকা আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘স্মৃতিদহন’ আজ (১৮ অক্টোবর) রাতে চ্যানেল আইতে প্রচারিত হবে।
১৮ অক্টোবর ২০১৯, ০৭:৪১ পূর্বাহ্ন
আইয়ুব বাচ্চুর প্রতি ‘গিটার জাদুকর’ শ্রদ্ধা
আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতে ‘গিটার জাদুকর’ নামের এই গানটির অডিও-ভিডিও প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর তৈরি করেছেন শফিক তুহিন।
১৮ অক্টোবর ২০১৯, ০৬:২৮ পূর্বাহ্ন
এবি কিচেনে অদ্ভুত এক নীরবতা
রূপালি গিটার ছেড়ে আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার আজ (১৮ অক্টোবর) এক বছর। মাত্র ৫৬ বছর বয়সে ২০১৮ সালের এই দিনে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন জীবনের ওপারে। কিন্তু, তার গিটারের মূর্ছনা রয়ে গেছে হাওয়ায় হাওয়ায়, মানুষের বুকের অন্তঃপুরে।
১৮ অক্টোবর ২০১৯, ০৪:২৮ পূর্বাহ্ন
‘পরান’ আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে: মিম
বিদ্যা সিনহা মিম লাক্স-চ্যানেল আই সুপারস্টার। প্রথম সিনেমা ‘আমার আছে জল’ দিয়ে দর্শকদের মন জয় করে নেন তিনি। সেই থেকে শুরু। তারপর একটির পর একটি টিভি নাটকে কাজ করে যান এই অভিনেত্রী। আবার এক সময় তিনি নাটক বাদ দিয়ে শুধু সিনেমায় অভিনয় করতে শুরু করেন। পাশাপাশি চলতে থাকে টিভিসির কাজ। এখন তিনি নতুন একটি টিভিসির কাজ করছেন। অন্যদিকে আগামী মাসে নতুন একটি সিনেমার জন্য দাঁড়াবেন ক্যামেরার সামনে।
১৭ অক্টোবর ২০১৯, ১০:৫৩ পূর্বাহ্ন
বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি
শিল্পী সমিতির নির্বাচন চলাকালে বিএফডিসিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন মিশা সওদাগর ও জায়েদ খান।
১৭ অক্টোবর ২০১৯, ১০:১১ পূর্বাহ্ন
নির্বাচনকে ঘিরে এফডিসিতে মিছিল, পাল্টা মিছিল
আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেরকম পরিবেশই বিরাজ করছে গত দুদিন থেকে। বিশেষ করে সন্ধ্যার পর এফডিসিতে এবারের শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চলছে মিছিল ও পাল্টা মিছিল।
১৭ অক্টোবর ২০১৯, ০৬:৫৫ পূর্বাহ্ন