বৈশাখে ‘সার্কাস’ দেখাবেন জয়া

এবার জয়া আহসান হাজির হবেন একেবারে নতুন রূপে। ‘বিউটি সার্কাস’ ছবিতে তাকে দেখা যাবে একজন সার্কাস-কন্যা হিসেবে। ছবিটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার।
৩ মার্চ ২০১৯, ১১:১৪ পূর্বাহ্ন

শাকিবের ছবিতে ইমন

শুরু হয়েছে শাকিব খান ও বুবলী অভিনীত নতুন ছবি ‘পাসওয়ার্ড’-এর শুটিং। ছবিটিতে অপর নায়ক হিসেবে থাকছেন ইমন। তাকে দেখা যাবে শাকিব খানের ছোট ভাইয়ের চরিত্রে।
৩ মার্চ ২০১৯, ১১:০০ পূর্বাহ্ন

লিজার প্রাণের মধ্যে কে?

সানিয়া সুলতানা লিজা গানের সুরে সুরে মুগ্ধ করে রেখেছেন শ্রোতাদের। এরইমধ্যে বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার আরেকটি গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন তিনি।
১ মার্চ ২০১৯, ০৪:৩৯ পূর্বাহ্ন

ন্যান্সি-কন্যার অভিষেক

কণ্ঠশিল্পী ন্যান্সির মেয়ে রোদেলা প্রথমবারের মতো একটি গানে কণ্ঠ দিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘প্রজাপ্রতি প্রজাপতি’ গানটি রোদেলোর কণ্ঠ পাওয়া যাবে।
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৫ পূর্বাহ্ন

‘শাহেনশাহ’র রাজকীয় প্রচারণা

ছবি মুক্তির আগেই শুরু হয়ে গেছে প্রচারণার প্রস্তুতি। ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘শাহেনশাহ’ ছবির প্রথম গান। ‘রসিক আমার’ শিরোনামের গানটি একদিনেই ভিউ পেয়েছে কয়েক লাখ।
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৫ পূর্বাহ্ন

এক নজরে অস্কারের মূল বিজয়ীরা

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে আজ (২৫ ফেব্রুয়ারি) আয়োজন করা হয় অস্কারের ৯১তম আসর।
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩৪ অপরাহ্ন

কলকাতায় শুভ’র দুর্দান্ত সূচনা

প্রথমবারের মতো আরিফিন শুভ অভিনীত কলকাতার ছবি ‘আহা রে’ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন রঞ্জন ঘোষ। ছবিটি সেখানকার দর্শকরা বেশ পছন্দ করছে।
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৫ পূর্বাহ্ন

মিথিলা এবার লেখক

দর্শকপ্রিয় অভিনেত্রী মিথিলার সঙ্গে এবার নতুন করে যুক্ত হতে যাচ্ছে লেখক পরিচয়। ছোটদের জন্যে গল্প লিখছেন তিনি। খুব শিগগিরই গল্পগুলো নিয়ে একটি সিরিজ বই প্রকাশিত হবে। গল্পগুলো সাত বছরের শিশুদের উপযোগী করে লেখা হচ্ছে।
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪১ পূর্বাহ্ন

নেপাল থেকে ফিরে হাসপাতালে জাহিদ হাসান

অভিনেতা জাহিদ হাসানের শারীরিক অবস্থা ভালো নেই। তিনি রাজধানীর একটি হাসপাতালে গত চারদিন ধরে ভর্তি আছেন।
২০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০২ পূর্বাহ্ন

কোনো এক ভালোবাসা দিবসে আমাদের বিয়ে হবে: পরীমনি

​পরীমনি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে দীর্ঘদিনের প্রেমিক তামিমের সাথে বাগদান সম্পন্ন করেছেন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়।
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৬ পূর্বাহ্ন

বিয়ে করছেন তারিক আনাম খান!

দর্শকপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। তিনি আবারও বিয়ে করছেন! তাও আবার হাঁটুর বয়সী স্পর্শিয়াকে! তবে তা বাস্তবে নয় সিনেমার গল্পে। তারিক আনাম খান এবং স্পর্শিয়া জুটি-বেঁধে নতুন ছবিটিতে অভিনয় করছেন। অনন্য মামুন পরিচালিত এ ছবিটির নাম ‘আবার বসন্ত’।
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৩ পূর্বাহ্ন

ভালোবাসার নতুন গানের সন্ধান

আজ (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস। এ দিনে বিনোদন জগতে থাকে নতুন নতুন আয়োজন। এ থেকে পিছিয়ে থাকে না বিনোদনের অন্যতম মাধ্যম সংগীত। এ বছর ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কিছু গানের ভিডিও তৈরি করা হয়েছে। তেমন কিছু গানের খবর থাকছে এখানে-
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫২ পূর্বাহ্ন

বাড়ির দর্শকদের জন্য ‘দেবী’

আজ পহেলা ফাল্গুন। এই বিশেষ দিনটির রাত সাড়ে ৭টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে গত বছরের ব্যবসাসফল সিনেমা ‘দেবী’। তাই ছোট-পর্দার দর্শকরা ছবিটি কোনোভাবে না দেখে থাকলে চিন্তার কোনো কারণ নেই।
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৫ পূর্বাহ্ন

অন্যরকম ভালোবাসার গান

কণ্ঠশিল্পী-সুরকার-সংগীত পরিচালক কিশোরের ‘আমি শুধু তোমাকে চাই’ শিরোনামের নতুন গান আজ পহেলা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। গানটির কথা, সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই।
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০০ পূর্বাহ্ন

তাহসান, টিনার ‘শেষ দিন’

‘মনে করো, কাল বলে কিছু নেই/ আজই সেই শেষ দিন/ যা বলার আছে বলে দাও/ জানোই তো মন খুলে সব বলা কত কঠিন/ মনে করো, আজই শেষ দিন’- এ কথাগুলোই বলছেন সংগীতশিল্পী তাহসান খান ও টিনা। কিন্তু তা এসেছে গানের সুরে।
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫২ পূর্বাহ্ন

বায়ান্ন আসছে ৫২ হলে

ঐতিহাসিক ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে পরিচালক তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পাবে আগামী ১৫ ফেব্রুয়ারি। দেশের ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১১ পূর্বাহ্ন

‘আর্ট অব সিনেমা’ নিয়ে কর্মশালা

চলচ্চিত্রতত্ত্ব বিষয়ক তিনদিনব্যাপী একটি কর্মশালা আয়োজন করা হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। এটি আয়োজন করবে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম এন্ড মিডিয়া (আইএএফএম)।
১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০৬ পূর্বাহ্ন

কাপলদের জন্যে গান

ভারতের টি-সিরিজের ব্যানারে গানের মডেল হিসেবে কাজ করেছেন মাহিম করিম। গতবছর তার সেই মিউজিক ভিডিও প্রকাশ হয়েছিলো।এবার নতুন আরেকটি গানের মডেল হয়েছেন মাহিম করিম। তার সঙ্গে জুটি বেঁধেছেন লাক্সতারকা টয়া।
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১১ পূর্বাহ্ন

মোটরসাইকেল থেকে পড়ে আহত ফেরদৌস-পূর্ণিমা

‘গাঙচিল’ ছবির শুটিং করতে গিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আহত হয়েছেন ফেরদৌস এবং পূর্ণিমা। আজ (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে দুর্ঘটনা ঘটে।
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫০ পূর্বাহ্ন

হোলি আর্টিজান ঘটনার সঙ্গে ‘শনিবার বিকেল’র গল্পের কোনো মিল নেই: ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম চলচ্চিত্র ‘ব্যাচেলর’ মুক্তির পর আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিলো। একদিকে দর্শক দলবেঁধে হলে গিয়েছিলেন, অন্যদিকে বোদ্ধাদের একটি অংশ বলেছিলেন ‘ইহা কিছু হয়নি’। কেউ কেউ আরও একধাপ এগিয়ে বলেছিলেন ‘শিল্প ধ্বংস হয়ে গেলো’। ‘ব্যাচেলর’র কারণে কিছু দর্শক হলমুখী হয়েছিলেন, চলচ্চিত্র শিল্প ধ্বংস হয়ে যায়নি।
১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৭ পূর্বাহ্ন