র্যাঙ্কিংয়ের হিসেব নিকেশও মাথায় রাখছে বাংলাদেশ
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বড় সুযোগ ছিল বাংলাদেশের। সিরিজ ড্র করলেই ক্যারিবিয়ানদের ছাপিয়ে উঠে যেত টেস্ট র্যাঙ্কিংয়ের আটে। কিন্তু দুই টেস্টেই বিধ্বস্ত হয়ে বাংলাদেশ পিছিয়ে পড়ে আরও। এবার জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাঠে সিরিজ ড্র করেও বাংলাদেশ হারিয়েছে ৬ রেটিং পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজকে এবার হোয়াইটওয়াশ করলেও তাই এগিয়ে যেতে পারছেন না সাকিব আল হাসানের দল। তবে নিশ্চিতভাবেই সুযোগ থাকছে ব্যবধান কমানোর।
২১ নভেম্বর ২০১৮, ১১:০৯ পূর্বাহ্ন
বাংলাদেশের স্পিনের জবাব পেস দিয়ে দেবে ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওদের পেস বোলিংয়ের সামনে স্রেফ উড়ে গিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে তাই ঘূর্ণি বল দিয়ে ক্যারিবিয়ানদের কাবু করতে চাইবে সাকিব আল হাসানের দল। তবে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট বললেন এখানেও পেস বোলিং দিয়েই জবাব দিতে তৈরি তারা।
২১ নভেম্বর ২০১৮, ১০:৩০ পূর্বাহ্ন
ওপেনিংয়ে নামবেন কোন দুজন?
চট্টগ্রাম টেস্টের ১৩ জনের দল দেওয়ার পর কারা ওপেন করছেন তা নিয়ে দ্বিধা ছিল না মোটেও। কারণ তখন স্কোয়াডেই ছিলেন দুজন মাত্র ওপেনার। কিন্তু প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দিয়ে আরেক ওপেনার সাদমান ইসলাম দলে ঢোকার পর বেড়ে গেছে বিকল্প। চট্টগ্রাম টেস্টের একাদশ নির্ধারণে তাই এখন গাট ফিলিংয়ে সমাধান দেখছেন অধিনায়ক সাকিব আল হাসান।
২১ নভেম্বর ২০১৮, ০৮:৪৩ পূর্বাহ্ন
কিউরেটররা ভিন্ন কিছু করার চেষ্টা করছেন: সাকিব
উইকেট কেমন হবে? চট্টগ্রাম মাঠের সহকারী কিউরেটর জাহিদ রেজা বাবুকে জিজ্ঞেস করতেই রহস্য করে বললেন, ‘রান হবে, প্রচুর রান’। কিন্তু তার হাসিই যেন বোঝাচ্ছিল ‘রান পেতে খাটতে হবে, প্রচুর খাটুনি।’ তা রান হয়েছিল বটে এই ভেন্যুর ঠিক আগের টেস্টেই। এতই বেশি রান যে শেষ পর্যন্ত ‘ অতি প্রাণহীন’ তকমায় ডিমেরিট যুক্ত হয়েছিল জহুর আহমেদ চৌধুরীর স্টেডিয়ামের গায়ে। সেবার প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, এবার ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষ, পরিস্থিতি, ডিমেরিটের ইতিহাস মাথায় নিলে এবার যে ভিন্ন কিছুই হতে যাচ্ছে আঁচ করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও।
২১ নভেম্বর ২০১৮, ০৭:৫৯ পূর্বাহ্ন
রহস্য রেখে দিলেন সাকিব
যেকোনো ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন অধিনায়কই। বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাকিব আল হাসান ঢুকতেই তার খেলা না খেলা নিয়ে সংশয়ের মেঘ উবে যাওয়ার কথা। হাতের অবস্থা কেমন? উত্তরেও বললেন, ‘হাত আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো’। কিন্তু এরপর সাকিব নিজেই সংশয় বাড়িয়ে রেখে দিলেন রহস্য। নিয়মিত অধিনায়ক কি কাল নামছেন নাকি নামছেন না? এই প্রশ্নের উত্তর খুঁজতে নাকি অপেক্ষা আছে আরও।
২১ নভেম্বর ২০১৮, ০৭:০১ পূর্বাহ্ন
বিশ্রাম উপেক্ষা করে মুশফিকের আড়াইঘন্টা
চট্টগ্রাম এসে দুদিন অনুশীলনের পর মঙ্গলবার বিশ্রাম ছিল বাংলাদেশ দলের। ‘বিশ্রাম’, ‘বিরতি’ শব্দ শোনে অনেকেরই আনন্দ হয়। বাংলাদেশ দলে একজন অবশ্য একেবারেই ভিন্ন। ‘বিশ্রাম’ শুনলে আনন্দে ঝিলিক দেওয়ার বদলে চেহারা হয়ত বিষণ্ণই হয়ে যায় মুশফিকুর রহিমের। বিশ্রামের দিন তাই শুয়ে বসে নয়, মুশফিক সোজা চলে যান মাঠে। ব্যতিক্রম হয়নি এবারও।
২০ নভেম্বর ২০১৮, ০১:২৭ অপরাহ্ন
‘পরিপক্ব’ হয়েই এসেছেন সাদমান
হুট করেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন সাদমান ইসলাম। তাই তার জন্যে প্র্যাকটিস কিট এখনো তৈরি হয়নি। মঙ্গলবার অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে অনুশীলনে এলেন এইচপি দলের জার্সি চাপিয়ে। ডাকটা হুট করে হলেও সাদমানের প্রস্তুতি আসলে অনেক দিনের। হুটহাট অভিষেক হয়ে যাওয়াদের দলে নয়। এই তরুণ মনে করেছেন বড় মঞ্চে পোক্ত হয়েই এসেছেন তিনি।
২০ নভেম্বর ২০১৮, ১২:৩৭ অপরাহ্ন
১৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে মুশফিক
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক ডাবল সেঞ্চুরি করেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। দেশের হয়ে প্রথম জোড়া ডাবল সেঞ্চুরির মালিক এ ক্রিকেটার তাতে গড়েছেন নতুন বিশ্বরেকর্ডও। ক্রিকেটের ইতিহাসে একমাত্র ক্রিকেটার তিনিই যিনি উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে করলেন দুটি ডাবল। এবার আরও একটি সুসংবাদ শুনলেন এ তারকা।
২০ নভেম্বর ২০১৮, ১০:১৪ পূর্বাহ্ন
ফলদায়ক প্রস্তুতি ম্যাচ
সোমবার বাংলাদেশ দল অনুশীলন করছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। কিন্তু সেখানে ছিলেন না প্রধান কোচ স্টিভ রোডস। সকাল থেকেই তিনি ছিলেন এমএ আজিজ স্টেডিয়ামে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশে প্রস্তুতি ম্যাচটা মন দিয়ে দেখেছেন কোচ। আলাপ-আলোচনা চালিয়েছেন নির্বাচক হাবিবুল বাশারের সঙ্গে। সন্ধ্যায় দেখা গেছে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সেই টেস্ট দলে যোগ করা হয়েছে সাদমান ইসলামকে।
১৯ নভেম্বর ২০১৮, ১২:৫০ অপরাহ্ন
প্রস্তুতি ম্যাচের ব্যাটিং দিয়ে টেস্ট দলে সাদমান
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য মাত্র ১৩ জনের দল দিয়েছিলেন নির্বাচকরা। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দলে আরও একজনকে নেওয়ার ইঙ্গিত তাই ছিল। ৭৩ রানের এক ইনিংস খেলে সেই সুখবর পেয়েছেন সাদমান ইসলাম। প্রথমবারের মতো ডাক পেয়েছেন টেস্ট দলে।
১৯ নভেম্বর ২০১৮, ১১:৫১ পূর্বাহ্ন
ফিল্ডিংয়ে হিরোদের ‘ঘাটতি, বাধা সংস্কৃতিও
জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে অভিষেক হয় পেসার খালেদ আহমেদের। খালেদ শুরু থেকেই নজর কেড়েছিলেন আগ্রাসী বোলিং দিয়ে। কিন্তু গোটা ম্যাচ উইকেটশূন্যই থাকতে হয়েছে তাকে। অথচ একটু ভালো ফিল্ডিং হলেও নামের পাশে অন্তত তিন উইকেট থাকতে পারত তার।
১৯ নভেম্বর ২০১৮, ১১:০২ পূর্বাহ্ন
টেস্টের আগে সৌম্যের দাপুটে প্রস্তুতি
এক বছর পর টেস্ট দলে ফেরার পর প্রস্তুতি ম্যাচটাও দারুণ হয়েছে সৌম্য সরকারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে তার ব্যাটে দেখা গেছে চেনা দাপট। সাবলীল ব্যাট চালিয়ে খেলেছেন ৭৮ রানের ইনিংস।
১৯ নভেম্বর ২০১৮, ০৮:৩০ পূর্বাহ্ন
লাল বল বলেই ‘ভুগছেন’ ইমরুল?
ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে রান করায় দেশিয় রেকর্ড করে ফেলেছিলেন ইমরুল কায়েস। কদিনের মধ্যে সেই তিনিই একই প্রতিপক্ষের বিপক্ষে টেস্টে নেমে একদম বিবর্ণ। টেস্টে ইমরুলের রান না পাওয়া অবশ্য অনেকদিনের ঘটনা। সর্বশেষ ২০ ইনিংসেও তার ব্যাট থেকে আসেনি কোন ফিফটি। কোচ স্টিভ রোডস এই ওপেনারের লাল বলে আত্মবিশ্বাসের ঘাটতিই দেখছেন।
১৯ নভেম্বর ২০১৮, ০২:৩১ পূর্বাহ্ন
‘মাস্টার টেকটিশিয়ান’ সাকিবকে পেয়ে দারুণ খুশি কোচ
দুপুরে চট্টগ্রাম বিমানবন্দরে নেমে সাকিব আল হাসান আর হোটেলে যাননি। সোজা চলে যান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পোশাক পাল্টেই নেমে যান ব্যাট নিয়ে। টানা ৪৫ মিনিট নেটে সামলেছেন পেস, স্পিন সব ধরণের বল। অনুশীলনে সবালীল অধিনায়ককে পেয়ে কোচ স্টিভ রোডসকেও দেখা গেল বেশ ফুরফুরে।
১৮ নভেম্বর ২০১৮, ০১:৩৭ অপরাহ্ন
উইকেটে কেবল সময় কাটানোর পরিকল্পনা সৌম্যের
টেস্ট দলে সৌম্য সরকারের জায়গা কখনই নিশ্চিত ছিল না। ওয়ানডের ছন্দ দিয়ে টেস্টে খেলেছেন ১০টি। ছয়, সাতে শুরু করে বেশিরভাগ ব্যাটিং করেছেন ওপেনিংয়েই। তবে টেস্টে থিতু হওয়ার মতো ভরসা কখনই জোগাতে পারেননি। অনেকবারই সেট হয়েও উইকেট ছুঁড়ে দিয়েছেন অস্থিরতায়। এবার আরেকবার টেস্টে ডাক পেয়ে উইকেটে গিয়ে স্থির হওয়ার পণ এই ওপেনারের।
১৮ নভেম্বর ২০১৮, ১২:৪৭ অপরাহ্ন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরেছেন সাকিব, দলে অনেক বদল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই ফেরার জন্য প্রস্তুত ছিলেন তামিম ইকবাল। হাতের চোট সারলেও নতুন করে পাঁজরের চোট ছিটকে দিয়েছে তাকে। তবে যার ফেরার সম্ভাবনা ছিল আরও একটু কম সেই সাকিব আল হাসান ফিরেছেন এই সিরিজেই। নিয়মিত অধিনায়ককে নিয়ে চট্টগ্রামে কেবল প্রথম টেস্টের জন্য ১৩ জনের দল দিয়েছে বিসিবি। অনেকদিন পর টেস্টে ফিরেছেন সৌম্য সরকার, স্কোয়াডে দ্বিতীয়বারের মতো ডাক পেয়েছেন তরুণ অফ স্পিনার নাঈম হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন একাধিক ক্রিকেটার।
১৭ নভেম্বর ২০১৮, ০৮:০৩ পূর্বাহ্ন