বিচ্ছিন্ন বরিশালে যেভাবে পৌঁছালেন বিএনপি নেতা-কর্মীরা

ধর্মঘটে অভ্যন্তরীন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ। চলছে না ৩ চাকার কোনো যানও। ভোলার সঙ্গে নৌ যোগাযোগও বন্ধ। এভাবে গত ২ দিন সারাদেশ থেকে বরিশাল কার্যত বিচ্ছিন্ন আছে।
৫ নভেম্বর ২০২২, ০৮:২৯ পূর্বাহ্ন

বহুরূপী কাঞ্চনজঙ্ঘা

এবার হেমন্তের শুরু থেকেই বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন জায়গা থেকে স্পষ্ট উঁকি দিচ্ছে বরফমোড়া কাঞ্চনজঙ্ঘার শ্বেতশুভ্র রূপ।
৩ নভেম্বর ২০২২, ০৯:৫৮ পূর্বাহ্ন

ভোলাগামী লঞ্চ ও স্পিডবোট বন্ধের পর বরিশাল নদীবন্দরের চিত্র

বিভিন্ন দাবিতে সারাদেশে বিভাগীয় গণসমাবেশের ধারাবাহিকতায় ৫ নভেম্বর বরিশালে বিএনপির সমাবেশের আগে আজ বৃহস্পতিবার পূর্বঘোষণা ছাড়াই বরিশাল-ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ আছে।
৩ নভেম্বর ২০২২, ০৯:১০ পূর্বাহ্ন

ভৈরবের প্রাণ যায়

চিরায়ত বাংলার নিসর্গ চিত্রিত হয়েছে যে কাব্যগ্রন্থে, সেই ‘রূপসী বাংলা’র কবি কবি জীবনানন্দ দাশ অনেককাল আগেই লিখেছিলেন, ‘…মাঝপথে জলের উচ্ছ্বাসে/বাধা পেয়ে নদীরা মজিয়া গেছে দিকে দিকে- শ্মশানের পাশে/আর তারা আসে নাকো;’।
২ নভেম্বর ২০২২, ০৬:৫০ পূর্বাহ্ন

ডিবির জলের শাপলা-শিশুর হাসি

শাপলার হাসির সঙ্গে বাঙালি পাঠকদের সম্ভবত প্রথমবারের মতো পরিচয় করিয়ে দিয়েছিলেন খ্যাতনামা শিশুসাহিত্যিক রোকনুজ্জামান খান। হাসতে না জানাদের নানাবিধ হাসির সঙ্গে পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি লেখেন, ‘কাজল বিলে শাপলা হাসে/হাসে সবুজ ঘাস।/খলসে মাছের হাসি দেখে/হাসে পাতিহাঁস।’
৩০ অক্টোবর ২০২২, ০২:১০ অপরাহ্ন

উপদ্রুত জেলেপাড়া

সোমবার রাতে দেশে আঘাত হানা ঘূর্ণিঝড় সিত্রাং চট্টগ্রাম শহরের দক্ষিণ হালিশহর এলাকার জেলেপাড়ায় এর ধ্বংসের চিহ্ন রেখে গেছে। সিত্রাংয়ের তাণ্ডবে ঘরবাড়িসহ সর্বস্ব হারিয়েছেন সাগরতীরে বসবাসকারী ২০০ জেলে পরিবার।
২৬ অক্টোবর ২০২২, ০৬:২৬ পূর্বাহ্ন

হেমন্তের ফেরিওয়ালা

শীতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতিতে ধীর পায়ে এসেছে হেমন্ত। কুয়াশামাখা ভোর, দুপুরের পর রোদের তীব্রতা কমে আসা কিংবা স্বল্পায়ু বিকেলে পেরিয়ে ঝুপ করে সন্ধ্যা নামার মতো নানা বৈশিষ্ট্যে ভাস্বর এই ঋতু।  
২৩ অক্টোবর ২০২২, ০৯:০৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

বন্দরনগরী চট্টগ্রামে সুফি আচার-অনুষ্ঠান নিয়ে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আজ বৃহস্পতিবার ৩ দিনব্যাপী এ আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
২০ অক্টোবর ২০২২, ০১:৩৮ অপরাহ্ন

উত্তরে উঁকি দিচ্ছে বরফসাদা কাঞ্চনজঙ্ঘা

নেপাল ও ভারত সীমান্তে ৮ হাজার ৫৮৬ মিটার উচ্চতার পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। এবার হেমন্তের শুরুতেই বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন জায়গা থেকে স্পষ্ট উঁকি দিচ্ছে বরফমোড়া এই পর্বতশৃঙ্গের শ্বেতশুভ্র রূপ।
২০ অক্টোবর ২০২২, ০৪:০৫ পূর্বাহ্ন

‘কেবলি দৃশ্যের জন্ম হয়’

‘নতুন’ ঢাকার রাজপথ দাপিয়ে বেড়ানো ছবির এই ঘোড়াগুলো জীবনানন্দ দাশের ‘মহীনের ঘোড়াগুলো’ কি না- তা জানা যায়নি। তবে এটা বলা যায়, ঠাসবুনটের এই ঊষর নগরে ‘কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে’ ঘাস খাওয়ার কোনো সুযোগ নেই এই ঘোড়াগুলোর। তবুও তারা ‘কেবলি দৃশ্যের জন্ম’ দিয়ে চলে এই স্মৃতির নগরে।
১৯ অক্টোবর ২০২২, ০৬:৫৬ পূর্বাহ্ন

মহানন্দার ‘পাথরজীবী’

বালু আর পাথরের নদী হিসেবে পরিচিত মহানন্দা নদীর উৎপত্তি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মহালিদ্রাম পাহাড় থেকে। সাপের মতো বয়ে চলা এই নদীটি পশ্চিমবঙ্গের উত্তরাংশ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে ঢুকে আবার মালদা জেলা হয়ে ভারতে প্রবেশ করেছে।
১৭ অক্টোবর ২০২২, ০৪:৫২ পূর্বাহ্ন

‘এই নদী শব্দ ক’রে হৃদয়ে বিস্ময় আনিতে পারে না আর’

নিসর্গের কবি জীবনানন্দ দাস তার ‘নদীরা’ শিরোনামের কবিতায় লিখেছিলেন, ‘নদী কেন বেঁচে থাকে?– একদিন এই নদী শব্দ ক’রে হৃদয়ে বিস্ময়/আনিতে পারে না আর;- মানুষের মন থেকে নদীরা হারায়- শেষ হয়।’
১৩ অক্টোবর ২০২২, ০৭:২৯ পূর্বাহ্ন

‘ডু্বন্ত’ স্কুল

কাছাকাছি ভদ্রা নদীর একটি বাঁধ ধসে গেছে প্রায় দেড় মাস আগে। এমন পরিস্থিতিতে প্রতিদিন জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর তেলিখালী তৈয়বপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ। আবার কখনো কখনো চাপ বাড়লে জোয়ারের পানি বিদ্যালয় ভবনের বারান্দা ছাপিয়ে পৌঁছে যাচ্ছে শ্রেণিকক্ষ পর্যন্ত।
১২ অক্টোবর ২০২২, ০৫:২৩ পূর্বাহ্ন

ফানুস উড়িয়ে প্রবারণা উৎসব শুরু

ফানুস উড়িয়ে বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা শুরু হয়েছে।
৯ অক্টোবর ২০২২, ০৩:৫৬ অপরাহ্ন

বালুখেকোদের দখলে ধলেশ্বরী

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদীর তীরে দেশের নানা প্রান্ত থেকে জাহাজে করে বালু এনে জমা করা হয়।
৮ অক্টোবর ২০২২, ০৫:৫৯ পূর্বাহ্ন

দেবী এসেছিলেন হাতিতে চড়ে, বিদায় নিচ্ছেন নৌকায়

দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা।
৫ অক্টোবর ২০২২, ১১:০৮ পূর্বাহ্ন

বালুখেকোদের পেটে গোমতীর তীর

এক সময়ের খরস্রোতা গোমতী নদী এখন দখল, দূষণে বিপর্যস্ত। নদীর কোথাও জলের ক্ষীণধারা বয়ে চলেছে, কোথাও জেগেছে চর। নদী থেকে নির্বিচারে বালু উত্তোলনের কারণেও নদীর স্বাস্থ্য ক্ষয় হচ্ছে।
১ অক্টোবর ২০২২, ০৭:০১ পূর্বাহ্ন

তারের জঞ্জালে বিপদও জড়ানো

ছবিটি দেখলে অযত্নে জটা লাগা চুল বলে ভ্রম হতে পারে। আবার কেউ যদি এটাকে তারের মেঘ ভেবে বসেন- তাহলেও করার কিছু থাকবে না। শিশুসাহিত্যিক সুকুমার রায় যেমন লিখেছিলেন, ‘জটাধারী বুনো মেঘ ফোঁস ফোঁস ফোলে/গুরুগুরু ডাক ছেড়ে কত ঝড় তোলে’।
১ অক্টোবর ২০২২, ০৫:৪৮ পূর্বাহ্ন

একাদশতম ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী ইমন

একাদশতম ‘ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার’পেয়েছেন আলোকচিত্রী ইমন মোস্তাক আহমেদ। ‘ইন দ্য সার্চ অব লস্ট হারমোনি’ শিরোনামের ফাইন-আর্ট ফটোগ্রাফির জন্য তিনি এই সম্মাননা পেয়েছেন।
২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৫ অপরাহ্ন

‘ঘাটের কাছে গল্প বলে নদীর জল’

‘আদ্যিকাল’ এখনো ‘শ্যাওলা’ হয়ে ওঠার সুযোগ পায়নি এই নবীন ঘাটে। ঢাকার অদূরে ডেমরার খোলাপাড়া বাজারের কাছে বালু নদের তীরে এর অবস্থান।
২৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৭ পূর্বাহ্ন