লকডাউনে পুরান ঢাকা!

রাজধানীর পুরান ঢাকার একটি সড়কের চিত্র। দেখে মনে হচ্ছে, এখানে লকডাউন বা মানুষের চলাচলে কোনো বিধিনিষেধ নেই। সামাজিক দূরত্ব কেউই মানছেন না। গতকাল ৮ জুলাই ইসলামপুর এলাকা থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী আমরান হোসেন।
৯ জুলাই ২০২১, ০৫:৩৫ পূর্বাহ্ন

ছবিতে দেশের প্রথম মেট্রো ট্রেনের ভেতর-বাহির

প্রথমবারের মতো ডিপোর ভেতরে চালিয়ে দেখা হলো মেট্রোরেল। আজ মঙ্গলবার দুপুর ১১টা ৫৩ মিনিটে উত্তরায় বৈদ্যুতিক ট্রেনটি পাঁচ কিলোমিটার গতিতে ওয়ার্কশপ থেকে কোচ আনলোডিং জোনে নিয়ে আসার মধ্য দিয়ে ইতিহাস তৈরি হলো। সব ঠিকমতো চললে আগামী বছর যাত্রী নিয়ে মতিঝিল ও উত্তরার মধ্যে চলবে দেশের প্রথম মেট্রো রেল।
১১ মে ২০২১, ০১:১৩ অপরাহ্ন