আগামী মাস থেকে ব্যাংক এশিয়ার ভয়েস ব্যাংকিং সেবা চালু
আগামী ডিসেম্বরে ব্যাংক এশিয়া ভয়েস ব্যাংকিং সেবা চালু করতে যাচ্ছে। এই সেবার মাধ্যমে গ্রাহকরা তাদের কণ্ঠস্বর ব্যবহার করে লেনদেন করতে পারবেন। প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য যারা বিভিন্ন কারণে এতদিন ব্যাংকিং সেবা পাচ্ছিলেন না, লেনদেন করতে পারছিলেন না এই সুবিধা ব্যাংকিংকে তাদের হাতের নাগালে নিয়ে আসবে।
২৬ নভেম্বর ২০২১, ১১:২৭ পূর্বাহ্ন
খেলাপি ঋণ আবার ১ লাখ কোটি টাকা ছাড়াল
এ এক মন খারাপ করা অগ্রগতি। খেলাপি ঋণ কমাতে ঋণের শ্রেণিবিন্যাস নীতি শিথিল করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তা সত্ত্বেও দেড় বছরেরও বেশি সময় পর বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
২৪ নভেম্বর ২০২১, ০৩:৪৭ অপরাহ্ন
নগদ অর্থ সংকটে ব্যাংক, ৭৬ শতাংশ উদ্বৃত্ত তহবিল গুটিকয়েকের হাতে
বাংলাদেশের ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্যের গল্প কার্যত এই খাতের সঠিক চিত্র দেখাচ্ছে না। কারণ অতিরিক্ত তহবিলের বেশিরভাগই গুটিকয়েক ব্যাংকের কাছে কেন্দ্রীভূত।
২২ নভেম্বর ২০২১, ১১:২৩ পূর্বাহ্ন
রাজবাড়ীর ৫২ কৃষকের পাশে আল আরাফাহ ইসলামী ব্যাংক
কৃষিখাতে ক্লাস্টার বিনিয়োগের আওতায় আমদানি বিকল্প মসলা চাষে উদ্বুদ্ধ করতে পেঁয়াজ ও রসুন চাষের জন্যে ৫২ কৃষককে সরাসরি বিনিয়োগ বিতরণ করেছে আল আরাফাহ ইসলামী ব্যাংক।
১৮ নভেম্বর ২০২১, ০৭:৩০ অপরাহ্ন
বাংলাদেশ ব্যাংকের ‘কালো তালিকায়’ আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়
৫ ব্যাংকের 'অফিসার (ক্যাশ)' পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার পর ভবিষ্যতে এ ধরনের পরীক্ষা পরিচালনার সুযোগ না দিতে আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়কে 'কালো তালিকাভুক্ত' করেছে বাংলাদেশ ব্যাংক।
১৮ নভেম্বর ২০২১, ০৬:২৩ অপরাহ্ন
৬ নভেম্বরের ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল
প্রশ্ন ফাঁসের ঘটনায় ৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগে ৬ নভেম্বরের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
১১ নভেম্বর ২০২১, ০৩:৫৬ অপরাহ্ন
১৩ ও ২০ নভেম্বর সোনালী ও জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত
আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এইউএসটি) দায়িত্বে অনুষ্ঠিত দুটি নিয়োগ পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৩ নভেম্বর সোনালী ব্যাংক ও ২০ নভেম্বর জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষা আয়োজনের কথা ছিল এইউএসটির।
১১ নভেম্বর ২০২১, ০২:৪৫ অপরাহ্ন
আগামী বছর তফসিলি ব্যাংক বন্ধ ২৪ দিন
আগামী বছর তফসিলি ব্যাংক ২৪ দিন বন্ধ থাকবে। উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২২ দিন সরকারি ছুটি এবং ২ দিন ব্যাংক হলিডে উপলক্ষে লেনদেন হবে না।
৯ নভেম্বর ২০২১, ০৬:০৫ পূর্বাহ্ন
করোনাকালে ব্যাংকে নারীর কর্মসংস্থান কমেছে
দেশের ব্যাংকিং খাতে নারী কর্মসংস্থান হারের ওপর বিরূপ প্রভাব ফেলেছে করোনাভাইরাস। চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকে নারী কর্মসংস্থান উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে।
৩১ অক্টোবর ২০২১, ০৮:১৫ পূর্বাহ্ন
জুলাই-সেপ্টেম্বরে কৃষি ঋণ বিতরণ বেড়েছে
চলমান অর্থবছরের প্রথম ৩ মাসে কৃষিখাতে ঋণের পরিমাণ আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেড়ে ৫ হাজার ২১০ কোটি টাকা হয়েছে। ব্যাংকগুলো এখন কৃষিখাতে বিভিন্ন ধরণের তহবিল দিচ্ছে।
২০ অক্টোবর ২০২১, ০৭:৫৬ পূর্বাহ্ন
কার্ডে আন্তঃব্যাংক লেনদেনের চার্জ নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
কার্ড ব্যবহার করে আন্তঃব্যাংক লেনদেনের চার্জ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতায় এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) ব্যবহার করে টাকা উত্তোলন করলে প্রতি লেনদেনে ভ্যাটসহ সর্বোচ্চ ২০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে।
১৯ অক্টোবর ২০২১, ০৭:১৫ পূর্বাহ্ন
খেলাপি ঋণ আদায়ে সরকারি ব্যাংকগুলো লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে
বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার ৪টি সরকারি ব্যাংককে নির্দেশ দিয়েছে ঋণখেলাপিদের কাছ থেকে অর্থ পুনরুদ্ধারে গতি বাড়াতে। ব্যাংকগুলোর খেলাপি ঋণ আদায়ের পরিস্থিতি খুবই করুণ।
১২ অক্টোবর ২০২১, ১১:০২ পূর্বাহ্ন
ডিএমডিসহ ১১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সাউথ বাংলা ব্যাংক
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) ২ উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) ১১ কর্মকর্তাকে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৭ অক্টোবর ২০২১, ০৭:০৩ পূর্বাহ্ন
শেয়ার কারসাজি: এনআরবি ব্যাংকের লোকসান ১০৩ কোটি টাকা
পুঁজিবাজারে শেয়ার কারসাজিকারীদের সুবিধা দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ১০৩ কোটি টাকা লোকসান করেছে এনআরবি ব্যাংক। ব্যাংকটির এই অনৈতিক চর্চা একদিকে যেমন ব্যাংকটির আর্থিক অবস্থাকে দুর্বল করে তুলেছে, তেমনি আমানতকারীদের অর্থও ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।
২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:৩২ অপরাহ্ন
পদ্মা ব্যাংকের একীভূতকরণের আবেদন বিবেচনা করবে সরকার: অর্থমন্ত্রী
সরকারি ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার যে আবেদন পদ্মা ব্যাংকে করেছে, সরকার তা বিবেচনা করে দেখবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪১ পূর্বাহ্ন
নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিল বাংলাদেশ
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য হিসেবে বাংলাদেশের যোগদান নিশ্চিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৫ পূর্বাহ্ন
ইউনিয়ন ব্যাংকে চেক দিয়ে মেলানো হলো ভল্টের নগদ টাকার হিসাব
ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখায় চেক দিয়ে ভল্টের নগদ টাকার হিসাব মেলানোর অনিয়ম পাওয়া গেছে। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল এ অনিয়ম পান।
২৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫১ পূর্বাহ্ন
চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্নিয়োগ দিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
সুনির্দিষ্ট ও প্রমাণিত অভিযোগ ছাড়া ব্যাংকের যেসব কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরিতে পুনর্নিয়োগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৭ অপরাহ্ন
করোনাকালে জনপ্রিয় কন্টাক্টলেস ক্রেডিট কার্ড
বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো কন্টাক্টলেস বা পিনবিহীন ক্রেডিট কার্ডের প্রচলন বাড়াচ্ছে। এ ধরনের ট্যাপ অ্যান্ড পে প্রযুক্তি ভোক্তাদের সামাজিক দূরত্ব বজায় রেখে ডিজিটাল পেমেন্ট করতে সহায়তা করছে।
১৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৭ পূর্বাহ্ন
সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলছে কমিউনিটি ব্যাংক
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সংক্ষেপে সিবিবিএল। কিন্তু ‘কমিউনিটি ব্যাংক’ হিসেবেই মানুষের কাছে বেশি পরিচিত। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীভুক্ত এক প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহে ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর দেশের চতুর্থ প্রজন্মের বাণিজ্যিক ব্যাংক হিসেবে পথ চলা শুরু করে। সে হিসেবে ১১ সেপ্টেম্বর ব্যাংকটির দুই বছর পূর্তি হয়েছে। শতভাগ পুলিশ সদস্য মালিকানাধীন এই ব্যাংকটির দুই বছরের সার্বিক কার্যক্রমের সালতামামি করলে অর্জনের পাল্লাই অনেক ভারী। এই অল্প সময়ের মধ্যে কমিউনিটি ব্যাংক এমন কিছু অর্জন করেছে, যা অনেকের কাছে ঈর্ষণীয়।
১১ সেপ্টেম্বর ২০২১, ১১:৩১ পূর্বাহ্ন