টানা ষষ্ঠ দিন ঢাকা শেয়ারবাজারের সূচকের পতন

স্টার বিজনেস রিপোর্ট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ০৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ কমে ৫ হাজার ৯৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ১ দশমিক ০২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ কমে ১ হাজার ২৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ দশমিক ৯৮ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ কমে দুই হাজার ৫১ পয়েন্টে লেনদেন শেষ হয়।

ডিএসইতে আজ টার্নওভার ৬ দশমিক ৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১৪ কোটি টাকায়।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে আজ ১৬৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত আছে ৫৮টির।