আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ১ মাস বাড়তে পারে
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১ মাস বাড়ানো হতে পারে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা জানিয়েছেন।
২৯ নভেম্বর ২০২২, ০৩:০৯ অপরাহ্ন
রেমিট্যান্স পাঠানো যাবে এমএফএসের মাধ্যমেও
এখন থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমেও দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা।
২৯ নভেম্বর ২০২২, ১১:৩২ পূর্বাহ্ন
ইসলামী ব্যাংকের ৭২৪৬ কোটি টাকা ঋণের তদন্তে বাংলাদেশ ব্যাংক
এ বছর ৯ প্রতিষ্ঠানকে ইসলামী ব্যাংকের ৭ হাজার ২৪৬ কোটি টাকা ঋণ বিতরণের মাধ্যমে বড় আকারে ব্যাংকিং আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে তদন্ত শুরু বাংলাদেশ ব্যাংক।
২৯ নভেম্বর ২০২২, ১১:১৩ পূর্বাহ্ন
দেশের অর্থনৈতিক অঞ্চলে ‘আশানুরূপ’ বিদেশি বিনিয়োগ নেই
২০১৫ সালে যখন সারা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার যাত্রা শুরু হয়, তখন সরকারের লক্ষ্য ছিল বিদেশি ও স্থানীয় উভয় বিনিয়োগকেই আকৃষ্ট করা। যার মাধ্যমে শিল্পায়ন ত্বরান্বিত হবে, ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আগামী ১৫ বছরে সেখান থেকে ৪০ বিলিয়ন ডলারের পণ্য ও পরিষেবা রপ্তানি করা যাবে।
২৯ নভেম্বর ২০২২, ০৭:৪০ পূর্বাহ্ন
৪ মাসে এডিপির ১ শতাংশেরও কম খরচ করেছে ৪ মন্ত্রণালয় ও বিভাগ
চলতি অর্থবছরের ৪ মাস পেরিয়ে গেলেও ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ৪টি এখনো বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় প্রাপ্ত বরাদ্দের ১ শতাংশও ব্যয় করতে পারেনি।
২৯ নভেম্বর ২০২২, ০৫:২৩ পূর্বাহ্ন
‘ঋণখেলাপি আর অর্থপাচারকারী তো একই মানুষ’
‘খুব ঠেকে না গেলে আইএমএফের দেওয়া কঠিন শর্তে কেউ ঋণ নেয় না। আর বাংলাদেশের এখন এই ঋণ না নিয়ে উপায়ও ছিল না।’
২৮ নভেম্বর ২০২২, ০৪:৫৪ পূর্বাহ্ন
টাকা ছাপিয়েও মেগা প্রকল্পের ঋণ শোধ করা যাবে না: আবুল বারকাত
টাকা ছাপিয়েও বাংলাদেশের মেগা প্রকল্পের ঋণ শোধ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আবুল বারকাত।
২৩ নভেম্বর ২০২২, ০৩:৪২ অপরাহ্ন
খেলাপি ঋণ আদায়ে চেক ডিজঅনার মামলা করা যাবে না: হাইকোর্ট
কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান খেলাপি ঋণ আদায় করতে কোনো চেক ডিজঅনার মামলা করতে পারবে না। আজ বুধবার এক রায়ের পর্যবেক্ষণে বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেছেন।
২৩ নভেম্বর ২০২২, ০২:৩৪ অপরাহ্ন
আরও ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন
আরও ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
২৩ নভেম্বর ২০২২, ০৮:১৭ পূর্বাহ্ন
মাসের ব্যবধানে গুঁড়া দুধের দাম কেজিতে ৫০-১১০ টাকা বেড়েছে
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, ডলার সংকট ও ঋণপত্র (এলসি) খোলায় জটিলতার কারণে গত ১ মাসের ব্যবধানে গুঁড়া দুধের দাম ৫০ থেকে ১১০ টাকা পর্যন্ত বেড়েছে।
২৩ নভেম্বর ২০২২, ০৬:০৮ পূর্বাহ্ন
বিনিয়োগে ধীর গতি, মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে ৬৬ শতাংশ
ডলারের মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট, উৎপাদন খরচবৃদ্ধি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সংকটে স্থানীয় ও বিদেশি ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে কম আগ্রহী হচ্ছে।
২২ নভেম্বর ২০২২, ০১:২১ অপরাহ্ন
অর্থনীতিতে স্বস্তি ফিরেছে, বললেন পরিকল্পনামন্ত্রী
দেশে মূল্যস্ফীতির প্রবণতা বর্তমানে নিম্নগামী উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, 'আমরা বলছি না এটা সন্তোষজনক। এটা নিম্নগামী। সেটা সন্তোষজনক। আর মজুরি হারবৃদ্ধির প্রবণতা ঊর্ধ্বগামী। এইটাও ভালো। মাত্রা অতটা নয়, কম। কিন্তু একটা নিম্নগামী, আরেকটা ঊর্ধ্বগামী। এটা ভালো লক্ষণ।'
২২ নভেম্বর ২০২২, ০৯:০৫ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে ইনজেকশনযোগ্য ওষুধ রপ্তানিকারক প্রথম দেশি প্রতিষ্ঠান এসকেএফ
প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে ইনজেকশনযোগ্য ওষুধ রপ্তানি শুরু করেছে এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড (এসকেএফ)।
২১ নভেম্বর ২০২২, ০৯:৩১ পূর্বাহ্ন
ডলার সংকটে এলসিতে ‘কড়াকড়ি’, স্থলবন্দরে আমদানি কমেছে
ডলার সংকটে ঋণপত্র বা লেটার অব ক্রেডিট (এলসি) খুলতে আমদানিকারকরা সমস্যার সম্মুখীন হওয়ায় দেশের স্থলবন্দরগুলো দিয়ে আন্তঃসীমান্ত ব্যবসায় ধীরগতি তৈরি হয়েছে।
২১ নভেম্বর ২০২২, ০৬:১৬ পূর্বাহ্ন
জঙ্গলে পরিণত শ্রীমঙ্গল বিসিক শিল্পনগরী
বিশাল প্লট থাকলেও গত ৪ বছরে কোনো বরাদ্দ হয়নি মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিসিক শিল্পনগরীর জন্য। ভবন থাকলেও এখনো কোনো কারখানা স্থাপন করা হয়নি।
২১ নভেম্বর ২০২২, ০২:২৪ পূর্বাহ্ন
বেনাপোলে শুল্ক না নিয়ে আমদানি ছাড়পত্র দেওয়ায় ব্যাংক কর্মকর্তা প্রত্যাহার
যশোরের বেনাপোলে ২ কোটি টাকার শুল্ক না নিয়ে আমদানি চালানের বিপরীতে রাজস্ব পরিশোধের ছাড়পত্র দেওয়ার ঘটনায় সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আক্তার ফারুককে প্রত্যাহার করা হয়েছে।
১৮ নভেম্বর ২০২২, ০৪:২৮ অপরাহ্ন
দেশের অর্থনীতির জন্য আগামী ৩ মাস ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’
বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে দেশের অর্থনীতি স্থিতিশীল করতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তার বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। ফলে দেশের অর্থনীতির জন্য আগামী ৩ মাস অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
১৮ নভেম্বর ২০২২, ০২:২১ অপরাহ্ন
লালমনিরহাট বিসিক শিল্পনগরী: ১০৭ প্লটের মধ্যে ৩২ বছরে চালু ৬১
১৯৮৭ সালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নে ১৫ একর ৬০ শতাংশ জমি কেনা হয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) জন্য। ১৯৯০ সালে শুরু হয় এর কার্যক্রম।
১৮ নভেম্বর ২০২২, ০৭:৩০ পূর্বাহ্ন
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিতর্ক, যা বলছে আইএমএফ
শ্রীলঙ্কা ও পাকিস্তানে অর্থনৈতিক মন্দা তৈরির পর শুরু হয়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আলোচনা। আলোচনা এতটাই বিস্তৃত হয়েছে যে প্রতি সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে অফিসিয়াল পরিসংখ্যান দেওয়া হলেও, মানুষের জল্পনা-কল্পনার যেন শেষ নেই।
১৭ নভেম্বর ২০২২, ০২:২৯ অপরাহ্ন
খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১৭ নভেম্বর ২০২২, ১২:৩১ অপরাহ্ন