‘ইয়াস’ বর্তমান গতিপথে থাকলে বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা কম: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বর্তমান গতিপথে থাকলে বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা খুবই কম। তবে দেশে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
২৪ মে ২০২১, ১১:০১ পূর্বাহ্ন

ইয়াস মোকাবিলায় খুলনায় ১০৪৮ আশ্রয়কেন্দ্র, ১১৪ মেডিকেল টিম

ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি প্রতিরোধে খুলনা জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
২৪ মে ২০২১, ০৫:৫১ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ পর্যবেক্ষণে পানিসম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু

ঘূর্ণিঝড় ‘ইয়াস’র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম চালু করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। আজ রোববার মন্ত্রণালয়ের উপসচিব এস এম সরওয়ার কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানিয়ে বলা হয়, কন্ট্রোল রুমের মোবাইল নম্বর হলো: ০১৩১৮২৩৪৫৬০।
২৩ মে ২০২১, ০৫:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম থেকে ৭০০ কিলোমিটার দূরে সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘ইয়াস’।
২৩ মে ২০২১, ০৪:০৫ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় খুলনায় প্রস্তুত হচ্ছে ৮১৪ আশ্রয়কেন্দ্র

ঘূর্ণিঝড় ‘ইয়াস’র ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখতে ও জান-মালের ক্ষতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে খুলনা জেলা প্রশাসন। জলোচ্ছ্বাস থেকে এখানকার বাসিন্দাদের বাঁচাতে প্রস্তুত করা হচ্ছে গতবারের ৮১৪টির অধিক আশ্রয়কেন্দ্র। প্রস্তুত রয়েছে ১১৪টি মেডিকেল টিম।
২৩ মে ২০২১, ০৩:১৭ অপরাহ্ন

‘যশ’ মোকাবিলায় জরুরি সভা, প্রস্তুত থাকবে ৩৪৪ আশ্রয়কেন্দ্র

ভারতের দিকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় বাগেরহাটে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ মে ২০২১, ০৭:১৭ পূর্বাহ্ন

২৬ মে খুলনা উপকূলে ঘূর্ণিঝড় যশ’র পূর্বাভাস, গভীর সাগর থেকে ফেরার পরামর্শ

বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করা হয়েছিল, তা আরও পরিণত হয়েছে। আজ শনিবারের মধ্যে বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।
২২ মে ২০২১, ০৫:২১ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের

ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
২০ মে ২০২১, ০৭:৩০ অপরাহ্ন

কয়রায় লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি, বাঁধ ভাঙার শঙ্কায় এলাকাবাসী

পূর্ণিমার প্রভাবে গত তিন দিনে নদীর পানি বেড়ে যাওয়ায় খুলনার কয়রার বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকছে। উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশালিয়া থেকে হোগলা পর্যন্ত কপোতাক্ষ নদের বেড়িবাঁধের বিভিন্ন স্থান দিয়ে লোনা পানি লোকালয়ে ঢুকে পড়ে।
২৯ এপ্রিল ২০২১, ০৯:০৫ পূর্বাহ্ন