বরিশালে প্রবল বৃষ্টি, লঞ্চ চলাচল বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ‘সিত্রাং’র প্রভাবে বরিশালে আজ সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টি চলছে। মাঝেমধ্যে দমকা বাতাস বইছে।
২৪ অক্টোবর ২০২২, ০৪:০২ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র প্রভাবে খুলনায় ভারী বর্ষণ
ঘূর্ণিঝড় 'সিত্রাং'র প্রভাবে খুলনা ও এর আশেপাশে জেলাতে ভারী বর্ষণ শুরু হয়েছে। বাতাসের তীব্রতাও ধীরে ধীরে বাড়ছে।
২৪ অক্টোবর ২০২২, ০৩:০৭ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় বরিশালের ১,০৫১ আশ্রয়কেন্দ্র প্রস্তুতের নির্দেশ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'সিত্রাং' মোকাবিলায় বরিশাল জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসন আয়োজিত এ জরুরি সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
২৩ অক্টোবর ২০২২, ০৬:১৯ অপরাহ্ন
ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপটি
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পরিণত হয়েছে।
২৩ অক্টোবর ২০২২, ০৪:৩৬ অপরাহ্ন
সাগরে নিম্নচাপ: হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও জোয়ারের তীব্রতায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
২৩ অক্টোবর ২০২২, ০৩:০৬ অপরাহ্ন
সাতক্ষীরায় উপকূল রক্ষা বাঁধের ২৫ জায়গা ঝুঁকিপূর্ণ, ৩ নম্বর সংকেত
সাতক্ষীরার উপকূল রক্ষা বাঁধের ২৫টি জায়গা ঝুঁকিতে রয়েছে। উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপকূল রক্ষা বাঁধে এই দুর্বলতাগুলো চিহ্নিত করা হয়েছে। এর মধ্যেই বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
২৩ অক্টোবর ২০২২, ০২:২৮ অপরাহ্ন
দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে আসন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
২৩ অক্টোবর ২০২২, ০২:২০ অপরাহ্ন
খুলনার ৪০৯টি সাইক্লোন শেল্টার খুলে দেওয়া হচ্ছে সোমবার
বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপের দিকে লক্ষ্য রেখে প্রস্তুতি নিচ্ছে খুলনা জেলা প্রশাসন।
২৩ অক্টোবর ২০২২, ০১:৫০ অপরাহ্ন
ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত বাগেরহাটের ৩৪৪ আশ্রয়কেন্দ্র
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বাগেরহাটের উপকূল জুড়ে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে উপকূলবাসীর চিন্তাও বাড়ছে। তবে সিত্রাং মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
২৩ অক্টোবর ২০২২, ০১:৪৫ অপরাহ্ন
সমুদ্রে নিম্নচাপ: পটুয়াখালীতে গুড়িগুড়ি বৃষ্টি
নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠছে।
২৩ অক্টোবর ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৯ জেলায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, দেশের ১৯টি জেলার ৭৩০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় এলাকায় ৩-৫ ফুট উচ্চ জোয়ার নিয়ে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়।
২৩ অক্টোবর ২০২২, ০৯:২৬ পূর্বাহ্ন
‘জলবায়ু সংকট মোকাবিলায় তরুণরা অগ্রণী ভূমিকা পালন করছেন’
‘জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বে সবচেয়ে বড় সংকট। এর মোকাবিলায় তরুণরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন এবং তারা তা করে দেখাচ্ছেন। তরুণরা নির্মোহ হয়ে কাজ করতে পারেন। তবে, এ ক্ষেত্রে দরকার যথাযথ অর্থায়ন ও সহযোগিতা।’
২১ অক্টোবর ২০২২, ০৬:৫৪ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে আকস্মিক ভাঙনে যমুনায় বিলীন শতাধিক বাড়ি, ২ বিদ্যালয়
প্রকৃতির নিয়মে শীতের আগে নদীর পানির প্রবাহ কমে যায়। তবে জলবায়ুর বিরূপ প্রভাবে এ বছর যেন শান্ত হচ্ছে না যমুনা নদী। কার্তিকের এই সময়েও নদীতে প্রবল স্রোত। ভাঙনে বিলীন হচ্ছে নদীপারের বাড়িঘর, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান।
২০ অক্টোবর ২০২২, ০৩:৩৮ পূর্বাহ্ন
জামালপুরে আকস্মিক বন্যা, তলিয়ে গেছে ১,১৯০ হেক্টর ফসলি জমি
জামালপুরে চলতি সপ্তাহে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। উজানের পাহাড়ি ঢলে যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার অন্তত ৫ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
১৯ অক্টোবর ২০২২, ০১:১৬ অপরাহ্ন
৫ দিনে তিস্তায় বিলীন ২০০ বসতভিটা, ৫০০ বিঘা আবাদি জমি
লালমনিরহাটে ১০টি পয়েন্টে তিস্তা নদীর ভাঙন দেখা দিয়েছে। হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী এলাকায় তিস্তার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত ৫ দিনে নদীভাঙনে তিস্তার উদরে বিলীন হয়েছে কমপক্ষে ২০০টি বসতভিটা ও ৫০০ বিঘা আবাদি জমিসহ কয়েকটি ফলের বাগান।
২৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৩ পূর্বাহ্ন
হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার পিঠাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৩ পূর্বাহ্ন
সাতক্ষীরায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে 'বৈশ্বিক জলবায়ু ধর্মঘট' পালন
সাতক্ষীরায় জলবায়ু ন্যায্যতার দাবিতে কালীগঞ্জ-শ্যামনগর মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে কর্মসূচি পালন করেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী ও বেসরকারি সংগঠনের কর্মীরা।
২৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৫ অপরাহ্ন
রাজবাড়ীর পদ্মা নদীতে ভাঙন, ৮৭ মিটার ব্লকে ধস
পদ্মা নদীতে ভাঙনের ফলে রাজবাড়ীর সদর উপজেলার বড়চর বেনীন এলাকায় পদ্মার তীররক্ষা ব্লকের ৮৭ মিটার ধসে গেছে। ওই এলাকার অন্তত ৩ কিলোমিটার এলাকায় ভাঙন অব্যাহত আছে।
২৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৬ পূর্বাহ্ন
ফরিদপুরে পদ্মায় ভাঙন, হুমকিতে বিদ্যালয়-কমিউনিটি ক্লিনিক-মসজিদ
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে পদ্মা নদীর ভাঙনের ফলে ইউসুফ মাতুব্বরের ডাঙ্গী গ্রাম এলাকার ৪১টি বসতভিটা এবং অন্তত ১১ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠের সেতু থেকে কলাবাগান যাওয়ার সড়কের প্রায় ১ কিলোমিটার।
২২ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৫ অপরাহ্ন
পটুয়াখালীতে ভারী বর্ষণ-জোয়ারে ২০ কিমি বাঁধ ভেঙে গেছে
বঙ্গোপসাগরে চলমান নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ ও জোয়ারের কারণে পটুয়াখালীর ৮ উপজেলায় প্রায় ২০ দশমিক ৪৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে।
২১ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৩ পূর্বাহ্ন