ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে চরবাসী

ব্রহ্মপুত্র নদীর বুকে দুর্গম এলাকা ‘হকের চর’। ৯৫০টি পরিবারে ৪ হাজারেরও বেশি মানুষ বসবাস করছেন চরটিতে। কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও সাহেবের আলগা এবং চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের বিভিন্ন চর এলাকায় ভাঙনে বসতভিটা হারিয়ে ৯-১০ বছর আগে ‘হকের চর’ এলাকায় বসতি গড়ে তোলেন তারা।
১১ জুলাই ২০২২, ০২:৩০ পূর্বাহ্ন

ভাঙনে সব হারানো জয়নবদের ঈদ নেই

ঈদ কড়া নাড়ছে দরজায়। উৎসব আয়োজনে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সারাদেশের মানুষ। কিন্তু যমুনার প্রবল ভাঙনে সব হারিয়ে নিঃস্ব সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাজজান গ্রামের মানুষের মনে ঈদের আনন্দ নেই। দুবেলা খেয়ে কোনোভাবে বেঁচে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ তাদের কাছে। 
৯ জুলাই ২০২২, ০৭:২০ পূর্বাহ্ন

ত্রাণের আশায়

হাকালুকি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে প্রায় ৩ সপ্তাহ ধরে পরিবার নিয়ে আছেন তাজুল মিয়া। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মুর্শিদাবাদপুর গ্রামের বাসিন্দা।
৮ জুলাই ২০২২, ০৬:৫০ পূর্বাহ্ন

বন্যায় ভেসে গেছে পুকুরের মাছ, কিশোরগঞ্জে ক্ষতিগ্রস্ত ২ হাজার চাষি

কিশোরগঞ্জে এবারের বন্যায় ১২০০ পুকুরের প্রায় ১৫ কোটি টাকার মাছ ভেসে গেছে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন জেলার প্রায় ২ হাজারের বেশি মাছচাষি।
৭ জুলাই ২০২২, ০১:২৭ অপরাহ্ন

বৃষ্টি হলেই পানি বাড়ে হাকালুকিতে, বাড়ে দুর্ভোগ

হাকালুকি হাওর এলাকায় কখনো রোদ, কখনো বৃষ্টি। তবে গত মঙ্গলবার থেকে বৃষ্টি হওয়ায় পানি বাড়তে শুরু করেছে হাকালুকি হাওর অধ্যুষিত মৌলভীবাজারের উপজেলাগুলোয়। বৃষ্টি হলেই বাড়ে দুর্ভোগ। অনেক বাড়িতে এখনো পানি জমে আছে।
৭ জুলাই ২০২২, ০৭:৩৭ পূর্বাহ্ন

বন্যা: সিলেট-সুনামগঞ্জের ১০ হাজার পরিবার পাবে ১০ হাজার করে টাকা

বন্যায় সিলেট ও সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত ১০ হাজার পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে। এ লক্ষ্যে দুই জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫ কোটি টাকা করে মোট ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
৩ জুলাই ২০২২, ১১:৩৬ পূর্বাহ্ন

হাওরের নৌকা এখন সড়কের পরিবহন

ঘরে পানি। থাকার আর উপায় নেই। পাশের ২ তলা বাড়িতে আশ্রয় নিয়েছেন হোসনা বেগম ও তার পরিবার।
২ জুলাই ২০২২, ০২:৪৮ পূর্বাহ্ন

বর্ষায় যমুনার ভাঙন, দুর্ভোগে টাঙ্গাইলের নদী পাড়ের মানুষ

চলতি বছর বর্ষা মৌসুম শুরুর পর থেকে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় যমুনার ভাঙন শুরু হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১ হাজার ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে আছে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়সহ আরও অসংখ্য স্থাপনা।
১ জুলাই ২০২২, ০২:২৬ অপরাহ্ন

কুড়িগ্রাম-লালমনিরহাটে বন্যায় ১৩৪ কোটি টাকার ফসলহানি

বন্যার পানি নেমে যাওয়ায় কুড়িগ্রাম ও লালমনিরহাটে ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষিতে। ২ জেলায় ২৪ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ১৬ হাজার ৩৮৩ হেক্টর জমিতে ফসলের ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৩৪ কোটি টাকা।
১ জুলাই ২০২২, ০৬:২০ পূর্বাহ্ন

ধরলার পানি বিপৎসীমার ১৪ সেমি ওপরে, দুর্ভোগে প্রায় ১ লাখ মানুষ

লালমনিরহাটের শিমুলবাড়ী পয়েন্টে ধরলা নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে, তিস্তার পানি হাতীবান্ধা উপজেলার তিস্তার ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচে রয়েছে।
৩০ জুন ২০২২, ০৩:১৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, জুলাইয়ে ফের বন্যার আশঙ্কা

সিরাজগঞ্জে বিপৎসীমার নিচে নামার চার দিন পর আবারও বাড়তে শুরু করেছে যমুনার পানি। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফের বন্যার আশঙ্কা রয়েছে।
২৯ জুন ২০২২, ০১:১৫ অপরাহ্ন

উত্তরবঙ্গে আবারও বন্যার পূর্বাভাস

উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও মাঝারি ধরনের বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
২৯ জুন ২০২২, ০৮:২৯ পূর্বাহ্ন

কর্ম সংকট, চড়া সুদের ঋণে চলছে বানভাসিদের সংসার

কৃষি শ্রমিক কুলজান বেওয়ার (৬০) বাড়ি গত ৯ জুন বন্যার পানিতে প্লাবিত হয়। সেদিন থেকে তিনি কর্মহীন। বাড়ি থেকে বন্যার পানি নেমে গেছে। কিন্তু, এখনো মিলছে না কাজের সুযোগ।
২৯ জুন ২০২২, ০৪:৫৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে ধরলার পানি বিপৎসীমার ১২ সেমি উপরে

উজান থেকে আসা পাহাড়ি ঢলে গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি ৭০ সেন্টিমিটার বেড়েছে।
২৯ জুন ২০২২, ০৩:১৫ পূর্বাহ্ন

ধলেশ্বরীতে ভাঙন, সাটুরিয়ায় ঝুঁকিতে শতাধিক পরিবার

ধলেশ্বরী নদীতে ভাঙন দেখা দেওয়ায় ঝুঁকিতে আছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পাতিলাপাড়া এলাকার শতাধিক পরিবার। গত কয়েকদিনে এ এলাকার ৬টি বাড়িসহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
২৮ জুন ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাখাত

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যার ব্যাপক প্রভাব পড়েছে শিক্ষাখাতে। বন্যার কারণে উত্তর-পূর্বাঞ্চলের ১৮ জেলার অন্তত ৫ হাজার প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে।
২৮ জুন ২০২২, ১০:২৬ পূর্বাহ্ন

‘তিস্তা হামাকগুলাক নিঃস্ব করি দ্যাইল’

আকস্মিক বন্যার পর কুড়িগ্রাম ও লালমনিরহাটে তিস্তার ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে চলে যাচ্ছে বসতভিটা, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা।
২৮ জুন ২০২২, ০৬:৪১ পূর্বাহ্ন

বাঁধ ধসের শঙ্কায় ধরলাপাড়ের মানুষ

বিগত কয়েকদিন ধরে বেশ দুশ্চিন্তায় আছেন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা এলাকার ধরলা নদীপাড়ের বাসিন্দা সবুর আলী (৮৫)। পেশায় কৃষক সবুরের দুশ্চিন্তার কারণ সেখানকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।
২৮ জুন ২০২২, ০৫:৩১ পূর্বাহ্ন

বড়লেখায় বন্যার পানিতে দুর্গন্ধ, বাড়ছে পানিবাহিত রোগ

হাকালুকি হাওরপাড়ের বাসিন্দা অপর্ণা রাণীর বাড়ির আঙিনা-রান্নাঘরে পানি। কয়েকদিন ধরে সেই পানি মাড়িয়ে ঘরের কাজ করতে গিয়ে পায়ের আঙুলের ফাঁকে ঘা হতে শুরু করেছে।
২৮ জুন ২০২২, ০২:৪৬ পূর্বাহ্ন

বন্যায় উত্তর-পূর্বাঞ্চলের ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত

সিলেট, সুনামগঞ্জসহ উত্তর-পূর্বাঞ্চলের আরও সাত জেলায় সাম্প্রতিক বন্যায় প্রায় পাঁচ লাখ মানুষ সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছেন। সরকারি-বেসরকারি সহায়তা সংস্থার একটি প্ল্যাটফর্মের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
২৭ জুন ২০২২, ০৯:৫৫ পূর্বাহ্ন