দেশে বিদ্যুৎ উৎপাদন প্রথমবারের মতো ১৬ হাজার মেগাওয়াট ছাড়াল

স্টার অনলাইন রিপোর্ট

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ১৬ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

আজ সোমবার রাত ৯টায় ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে।

এর আগে, সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল গত বছরের ১৯ এপ্রিল  ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মুহূর্তে জনজীবনে স্বস্তি বজায় রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।