জ্বালানি তেলের দাম বৃদ্ধি: চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চাঁদপুর শহরে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদ।   
৮ আগস্ট ২০২২, ১২:২৪ অপরাহ্ন

সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার হয় না: পরিচালক অপারেশন, বিজিবি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ হিসেবে ভারত প্রসঙ্গ বারবার আলোচনায় আসছে। সরকারের নীতিনির্ধারকরা বলছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের তেলের দামের ব্যবধান থাকায় দেশ থেকে জ্বালানি তেল পাচার হয়। তাই ভারতের সঙ্গে সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে।
৮ আগস্ট ২০২২, ১০:৪৬ পূর্বাহ্ন

লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব অযৌক্তিক: নৌ সচিব

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে লঞ্চের ভাড়া দ্বিগুণ করতে মালিকদের যে প্রস্তাব, তা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন নৌপরিবহন সচিব মো. মোস্তফা কামাল।
৮ আগস্ট ২০২২, ০৮:৫৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে ২ পেট্রল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা

পরিমাণে কম দেওয়ায় চট্টগ্রামে ২টি পেট্রল পাম্পকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি পেট্রল পাম্প সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
৮ আগস্ট ২০২২, ০৮:৪০ পূর্বাহ্ন

৫৩ বছরেও বাড়ানো হয়নি ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা

১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের তেল শোধনাগারের পরিশোধন ক্ষমতা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে দেশে নেই পর্যাপ্ত সংরক্ষণাগার সুবিধাও। ফলে চাহিদা মেটাতে নিয়মিত সরাসরি ডিজেল আমদানির পরিমাণ বাড়ছে।
৮ আগস্ট ২০২২, ০৬:২৬ পূর্বাহ্ন

মাপে কম দেওয়ায় তেলের পাম্পকে জরিমানা

ডিজেল, পেট্রোল ও অকটেন কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে একটি তেলের পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৭ আগস্ট ২০২২, ০৭:৩৫ অপরাহ্ন

অতিরিক্ত ভাড়া আদায়: ঢাকা-চট্টগ্রামে ১৫ মামলা

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত ১৫টি মামলা করেছেন।
৭ আগস্ট ২০২২, ০২:২৫ অপরাহ্ন

রাজধানীতে বাসভাড়া বেড়েছে ১৬.২৭ শতাংশ, নেওয়া হচ্ছে ২৫-৪০ শতাংশ

সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত মো. জাহিদ লাব্বাইক বাসে ফার্মগেট থেকে শ্যামলী যাচ্ছিলেন। গতকাল শনিবারের আগ পর্যন্ত ভাড়া দিয়েছেন ১৫ টাকা। আজ দিতে হয়েছে ২০ টাকা। তার কাছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ ভাড়া বেশি নেওয়া হয়েছে।
৭ আগস্ট ২০২২, ০১:৩০ অপরাহ্ন

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমছে, ভোক্তারা সুফল পাবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের ভোক্তারা তার সুফল পাবে।
৭ আগস্ট ২০২২, ১২:২৭ অপরাহ্ন

খুলনা ট্যাংক-লরি মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার

জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে খুলনা বিভাগীয় ট্যাংক-লরি ও জ্বালানি মালিক সমিতি। খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা।
৭ আগস্ট ২০২২, ১২:০২ অপরাহ্ন

অক্টোবর থেকে লোডশেডিং থাকবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে, আর লোডশেডিং থাকবে না এমন প্রত্যাশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৭ আগস্ট ২০২২, ০৮:০৯ পূর্বাহ্ন

খুলনা অঞ্চলে ১৪ জেলায় জ্বালানি তেল পরিবহন বন্ধ

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন ও ট্যাংক-লরির ভাড়া না বাড়ানোর প্রতিবাদে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছে খুলনা বিভাগীয় ট্যাংক-লরি ও জ্বালানি মালিক সমিতি।
৭ আগস্ট ২০২২, ০৪:৩৭ পূর্বাহ্ন

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শাহবাগে অবস্থান

হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঢাকার শাহবাগে টানা অবস্থান কর্মসূচী পালন শুরু করেছেন একদল প্রতিবাদকারী যুবক।
৬ আগস্ট ২০২২, ০৮:৩২ অপরাহ্ন

‘আমার তো তহবিল খালি হয়ে যাচ্ছে’

জ্বালানি তেলের দাম বৃদ্ধির যুক্তি দিতে গিয়ে সরকার বলেছে, বিশ্ববাজারে দাম বেড়েছে। বাস্তবে বিশ্ববাজারে দাম এখন কমতির দিকে। সরকার বলে, জ্বালানি তেলে বিপুল অঙ্কের অর্থ ভর্তুকি দেওয়া হয়। বাস্তবে জ্বালানি তেল থেকে সরকার ৩৭ শতাংশ শুল্ক-কর পায়। অর্থাৎ সরকার আমদানিকৃত তেলে ৩৭ শতাংশ শুল্ক-কর ধরে দাম নির্ধারণ করে, তারপর বলে ভর্তুকি দেওয়া হলো। অথচ শুল্ক-কর বাদ দিলে বা কমালে বিপিসির লোকসান বা ভর্তুকির প্রসঙ্গ আসত না। বিশ্ববাজারে ২০১৪ সালের দিকে তেলের দাম অনেক কমে গিয়েছিল। তখন দেশে দাম কমানো হয়নি। বিপিসি বিপুল পরিমাণ লাভ করেছে। সেই অর্থ সরকার নিয়ে ব্যয় করেছে। এখন বলছে, দাম না বাড়ালে তহবিল খালি হয়ে যাবে।
৬ আগস্ট ২০২২, ০১:৩৪ অপরাহ্ন

রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

ঢাকা মহানগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে আজ শনিবার অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৬ আগস্ট ২০২২, ১০:৫৯ পূর্বাহ্ন

বিপিসির লাভের টাকা উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

যখন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন লাভ করেছিল, তখন জ্বালানি তেলের দাম কমায়নি। যখন লস করে তখন বাড়ায়—সমালোচকদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিপিসি আগে যে লাভ করেছে, সেগুলো বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা হয়েছে।
৬ আগস্ট ২০২২, ১০:৫০ পূর্বাহ্ন

বাস ভাড়া কিলোমিটারে বাড়তে পারে ২৯, লঞ্চে ৪১ পয়সা: মন্ত্রণালয়

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে দূরপাল্লা ও সিটি এলাকার বাস এবং লঞ্চে ভাড়ার পরিমাণ বাড়ার বিষয়ে একটি ধারণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
৬ আগস্ট ২০২২, ০৯:৪৯ পূর্বাহ্ন

‘তেলের দাম বৃদ্ধিতে সরকার স্বেচ্ছাচারিতা করছে’

কোনো ধরণের গণশুনানি, পূর্বালোচনা ছাড়াই হঠাৎ ঘোষণায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার।
৬ আগস্ট ২০২২, ০৮:৫২ পূর্বাহ্ন

‘তেলের দাম বাড়বে জানলে গাড়িই কিনতাম না’

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা শুনেই চাঁদপুরে পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের ভিড় বাড়তে থাকে। গতকাল রাত ১১টার পর থেকে আজ শনিবার ভোর পর্যন্ত চাঁদপুরের সবকটি পাম্পে একই অবস্থা বিরাজ করতে দেখা গেছে।
৬ আগস্ট ২০২২, ০৬:২৫ পূর্বাহ্ন

ব্যয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের প্রকৃত আয় কমে যাবে

জ্বালানি তেলের দাম যে পরিমাণে বাড়ানো হয়েছে তাতে ভোক্তা পর্যায়ে অসহনীয় ব্যয়বৃদ্ধি ঘটবে বলে মনে করছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৬ আগস্ট ২০২২, ০৫:৫৯ পূর্বাহ্ন