কৈলাশটিলার ৭নং কূপে গ্যাস পাওয়া গেছে: নসরুল হামিদ

সিলেটের কৈলাশটিলার ৭ নম্বর কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন। তিনি জানান, ৭নং কূপ থেকে দৈনিক প্রায় ২ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা হবে।
২ মে ২০২২, ১১:৫৫ পূর্বাহ্ন

অবশেষে উদ্ধার হলো হাতি শাবকটি

জলাভূমিতে কাদায় আটকে পড়া হাতি শাবকটিকে ১৬ ঘণ্টা পর বন কর্মকর্তাদের সহযোগিতায় স্থানীয়রা উদ্ধার করেছে।
৩০ এপ্রিল ২০২২, ০৮:৫৯ পূর্বাহ্ন

১২ ঘণ্টা ধরে কাদায় আটকে আছে হাতি শাবক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে শনিবার ভোর থেকে প্রায় ১২ ঘণ্টা ধরে চোরাবালিতে আটকা পড়ে আছে একটি হাতি শাবক।
৩০ এপ্রিল ২০২২, ০৫:১৮ পূর্বাহ্ন

৩ মে গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকার আশে পাশে গ্যাস সরবরাহ বন্ধ ও রাজধানীর কিছু এলাকায় আগামী ৩ মে গ্যাসের স্বল্প চাপ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
২৯ এপ্রিল ২০২২, ০৩:১০ অপরাহ্ন

সংরক্ষিত বনে পাকা সড়ক নির্মাণ বন্ধের দাবিতে বেলার আইনি নোটিশ

সংরক্ষিত বনে এলজিইডির পাকা সড়ক নির্মাণ বন্ধের দাবিতে সরকারের ১০টি দপ্তরে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)। নোটিশপ্রাপ্তদের মধ্যে পৃথক ২ মন্ত্রণালয়ের ২ জন সচিবও রয়েছেন। 
২৭ এপ্রিল ২০২২, ০৪:০৭ অপরাহ্ন

গ্যাসের দাম বাড়ালে বাজারের আগুন দাবানলে পরিণত হবে: ক্যাব

সরকার গ্যাসের দাম বাড়ালে বাজারে দ্রব্যমূল্যের যে আগুন জ্বলছে তা দাবানলে পরিণত হবে বলে মনে করছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
২৭ এপ্রিল ২০২২, ০২:২১ অপরাহ্ন

নেপালের বিদ্যুতখাত বাংলাদেশের বিনিয়োগ চায়

নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয়ের মন্ত্রী পাম্পা ভুসাল দেশটির জলবিদ্যুতের সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
২৬ এপ্রিল ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন

হাঙ্গর-শাপলাপাতার ৪ মণ শুটকি জব্দ

কক্সবাজারের নতুন ফিশারিঘাট থেকে হাঙ্গর ও শাপলাপাতা মাছের ৪ মন শুটকি জব্দ করে ধ্বংস করেছে বনবিভাগ।
২৫ এপ্রিল ২০২২, ০২:২৩ অপরাহ্ন

কক্সবাজারে সাফারি পার্কে অসুস্থ সিংহের মৃত্যু

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি সিংহের মৃত্যু হয়েছে। দীর্ঘ ২ মাস অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৯টার দিকে মারা যায় সিংহ নদী।
২২ এপ্রিল ২০২২, ০৩:০৯ অপরাহ্ন

শিল্প শ্রেণীর গ্রাহকদের দৈনিক ৪ ঘণ্টা গ্যাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঐক্যবদ্ধ প্রচেষ্টার অংশ হিসেবে শিল্প শ্রেণির গ্রাহকদের দৈনিক ৪ ঘণ্টা করে গ্যাস ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার করেছে পেট্রোবাংলা।
২১ এপ্রিল ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ন

মধুপুর বনে দুষ্প্রাপ্য-মূল্যবান রক্তচন্দন

টাঙ্গাইলের মধুপুর বনে দুষ্প্রাপ্য রক্তচন্দন (Red Sandalwood tree) গাছের খোঁজ পাওয়া গেছে। মূল্যবান গাছটি দেখতে স্থানীয় ও দূরের দর্শনার্থীরা মধুপুর জাতীয় উদ্যানে ভিড় করছেন।
১৮ এপ্রিল ২০২২, ০২:৪০ পূর্বাহ্ন

দিনভর হাতির পিছনে ছুটল কয়েক গ্রামের মানুষ

জীবনের ঝুঁকি নিয়ে দিনভর নিয়ন্ত্রণহীন একটি হাতির পিছনে ছুটেছে গাইবান্ধার কয়েক গ্রামের মানুষ।
১৭ এপ্রিল ২০২২, ০১:৫৭ অপরাহ্ন

নতুন রেকর্ড একদিনে ১৪,৪২৩ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন

দেশে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছে। আজ মঙ্গলবার রাত ৯টায় এ উৎপাদন হয়েছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে।
১২ এপ্রিল ২০২২, ০৪:০৪ অপরাহ্ন

চিংড়ির ঘের থেকে কুমির উদ্ধার

বাগেরহাটের মোংলায় একটি চিংড়ির ঘের থেকে একটি কুমির উদ্ধার করেছে বন বিভাগ। আজ মঙ্গলবার সকালে উপজেলার বুড়িরডাঙ্গা এলাকার একটি চিংড়ির ঘের থেকে কুমিরটিকে উদ্ধার করা হয়।
১২ এপ্রিল ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন

এবার শিল্প শ্রেণীর গ্রাহকদের দৈনিক ৪ ঘণ্টা করে গ্যাস বন্ধ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অংশ হিসেবে শিল্প শ্রেণির গ্রাহকদের আগামীকাল মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন দৈনিক ৪ ঘণ্টা করে গ্যাস ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে পেট্রোবাংলা।
১১ এপ্রিল ২০২২, ১১:১৭ পূর্বাহ্ন

দেশে একদিনে রেকর্ড ১৪ হাজার মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন

দেশে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছে।
৭ এপ্রিল ২০২২, ০৫:৪৭ অপরাহ্ন

দেশে বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা প্রায় ৫০ লাখ

দেশে বর্তমানে বিভিন্ন ধরনের ৪৯ লাখ ৯১ হাজার ৭৫টি যানবাহন রয়েছে। এর মধ্যে গ্যাসোলিনচালিত (অকটেন বা পেটোল) ৪১ লাখ ৭৩ হাজার ৯৫৬টি, ডিজেলচালিত ৫ লাখ ৩৯ হাজার ৭৮২টি, সিএনজিচালিত ২ লাখ ৩৮ হাজার ৫৪০টি, এলজিপিচালিত ৬ হাজার ২৭৮টি, দ্বৈত জ্বালানিচালিত ৩২ হাজার ২৪৬, ইলেকট্রিক মোটরড্রাইভ ৪০টি, ডিজেল বা সিএনজিচালিত ১৫৮টি ও কেরোসিনচালিত ৭৫টি।
৭ এপ্রিল ২০২২, ০২:২১ অপরাহ্ন

বিবিয়ানায় ৫ কূপে পূর্ণমাত্রায় গ্যাস উৎপাদন শুরু

গ্যাস সরবরাহ ৪ দিন বিঘ্নিত হওয়ার পর বিবিয়ানা গ্যাসক্ষেত্রে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় পূর্ণ উৎপাদন শুরু হয়েছে।
৭ এপ্রিল ২০২২, ১০:৫৩ পূর্বাহ্ন

সুন্দরবনে বাঘ আছে ১১৪টি: পরিবেশমন্ত্রী

সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বর্তমানে মোট ১১৪টি বাঘ আছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন।
৪ এপ্রিল ২০২২, ০৮:২৮ পূর্বাহ্ন

বহুমাত্রিক ব্যবহারে ভূগর্ভস্থ পানি দ্রুত শেষ হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ভূগর্ভস্থ পানির বহুমাত্রিক ব্যবহারের ফলে এর উপর আমাদের নির্ভরশীলতা বাড়ছে এবং তা দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
৩ এপ্রিল ২০২২, ০২:৫৪ অপরাহ্ন